ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে ৭০০ পরিবারের মাঝে তবারুক বিতরণ ২৪ বছর ধরে উন্নয়ন বঞ্চিত পেকুয়ার নন্দীরপাড়া স্টেশন সড়ক ভেসে এলো নিখোঁজ আলবার্টের মরদেহ : জীবিত উদ্ধার নিউজিল্যান্ডের নাগরিকেরা কোস্টগার্ডের হেফাজতে উখিয়া সীমান্তে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহানবীর আদর্শ অনুসরণ করে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু রোহিঙ্গা ক্যাম্পে ওয়ান শুটারগানসহ যুবক আটক পালংখালী খালে মাছ ধরতে গিয়ে দুই রোহিঙ্গা শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ উখিয়ায় দুই রেস্তোরাঁয় অনিয়ম, ৪ লাখ টাকা জরিমানা বাঁকখালী নয়, রামু অথবা ঈদগাঁও উপজেলার সাথে থাকতে চেয়ে ঈদগড়বাসীর স্মারকলিপি কক্সবাজারে বহুল প্রত্যাশিত মেরিন ড্রাইভ সংযোগ সড়ক বাস্তবায়নের পক্ষে অবস্থান ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ‎ একরাম হত্যায় মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ

কুতুবদিয়ায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

কক্সবাজারের কুতুবদিয়ায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার বিকালে কুতুবদিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদাত হোসেন নেতৃত্বে অভিযান পরিচালনা করে উপজেলার উত্তর কৈয়ারবিল এলাকায়র মোঃ ইলিয়াসকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর ১৫(১) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদাত হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে পুলিশ ও গ্রাম পুলিশকে সাথে নিয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে দেখা যায় যে ফসলি জমি থেকে মাটি কেটে তা বিক্রির উদ্দেশ্যে নেওয়া হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনের আওতায় এনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, “ফসলি জমি থেকে মাটি কাটা পরিবেশ ও কৃষি জমির জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের কার্যক্রম বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”

স্থানীয়রা প্রশাসনের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন, ফসলি জমি সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখা উচিত।

জমি থেকে মাটি কাটার বিষয়ে পরিবেশ আইন অনুযায়ী কঠোর শাস্তির বিধান রয়েছে। তাই কেউ এই কাজে জড়িত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে ৭০০ পরিবারের মাঝে তবারুক বিতরণ

কুতুবদিয়ায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৭:৫২:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫