ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোর রাতে সাংবাদিকের বাড়িতে ডাকাতি, বৃদ্ধ দম্পতিকে জিম্মি করে টাকা-স্বর্ণালংকার লুট রোহিঙ্গাদের জন্য আলাদা কারাগার তৈরীর প্রস্তাব। কক্সবাজারে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি নাইক্ষ্যংছড়িতে বৃদ্ধার বোরকার ভিতরে মিলল ২০ হাজার ইয়াবা ২০২৬ বিশ্বকাপের ৪৮ দলের স্কোয়াড দেখে নিন এক নজরে বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী কক্সবাজার উপকূলে এগোচ্ছে মৌসুমীবায়ু, দেশজুড়ে টানা বৃষ্টির আভাস ফুটবল রোমাঞ্চে ভরা রাত- মাঠে নামছে আর্জেন্টিনা, ব্রাজিল ও পর্তুগাল হ্যাটট্রিক শিরোপার মিশনে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ মানবতার আয়োজনে মানববর্জ্যে পরিবেশের বাজছে বারোটা! ‌আপা-ভাইয়া বনাম “স্যার-ম্যডাম”: আমলাতন্ত্রের ভাষায় ঔপনিবেশিকতার দীর্ঘ ছায়া নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার নেতৃত্বের দৌড়ে এগিয়ে যারা টেকনাফে শীঘ্রই কমিটি পাচ্ছে ছাত্রদল গলায় চানাচুর আঁটকে শিশু আবিদের মৃত্যু উখিয়া ও টেকনাফ সীমান্তে পৃথক অভিযান: ৫ লাখ ৭২ হাজার ইয়াবাসহ আটক ১

কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 75?

কুতুবদিয়ায় বাড়ির পাশের পুকুরে পড়ে মরিয়ম বিবি নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৪ মে) দুপুরে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের জইজ্যারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মরিয়ম বিবি (১.৫) উত্তর ধূরুং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জইজ্যারপাড়া এলাকার নজরুল ইসলাম ও জিসান মনির মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার দুপুর দেড়টার দিকে বাড়ির পশ্চিম পাশে খেলছিল ছোট্ট মরিয়ম। একপর্যায়ে পরিবারের সবার অজান্তে পাশের পুকুরে পড়ে যায় সে। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুরে মরিয়মকে পানিতে ডুবন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। দ্রুত উদ্ধার করে তাকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো জইজ্যারপাড়া এলাকা।

ঘটনার খবর পেয়ে কুতুবদিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল হক।

তার ভাষ্য, “বাড়ির পাশে খেলতে গিয়ে শিশুটি অসাবধানতাবশত পুকুরে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ভোর রাতে সাংবাদিকের বাড়িতে ডাকাতি, বৃদ্ধ দম্পতিকে জিম্মি করে টাকা-স্বর্ণালংকার লুট

কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৮:৪৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬