ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেন্টমার্টিনে ভুল চিকিৎসায় অসুস্থ ৫০ শিশু! ইউএনও’র হস্তক্ষেপে উখিয়ায় শ্মশানের ভাঙচুর করা দেয়াল পুন:র্নির্মাণ শুরু সোনাদিয়া দ্বীপে প্যারাবন দখলদারদের উচ্ছেদে নামছে নৌবাহিনী : পরিবেশবাদীদের স্বস্তি জেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠকে আমীর -“তেল, গ্যাস ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে” কক্সবাজার-টেকনাফ মহাসড়কে চেইন্দায় ট্রাকের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত বিশেষ অভিযান: গ্রেফতার ২৫ জন, ১৭ কিশোর গ্যাং সদস্য আটক লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু ১.৫ লাখ টন লবণ আমদানির অনুমতি, তার মধ্যে ৫,৭৬৬ টন লবণ গায়েব উখিয়ায় কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার কক্সবাজারে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি চকরিয়ায় ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ জন আটক শহরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে পর্যটকের মৃত্যু ৭০ বছর পর আসাম থেকে নৌপথে পণ্য এলো বাংলাদেশে আ.লীগ সমঝোতা চাইলে আগে অপরাধ স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৬

দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ জুন) সকাল ৮টা থেকে রবিবার (১৫ জুন) সকাল ৮টার মধ্যে তিনি মারা যান। এ সময় রোগী শনাক্ত হয়েছেন ২৬ জন।

স্বাস্থ্য অধিদফিতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চার জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে দেশে মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৪১০ করোনা রোগী। আর শনাক্ত ২৬ জনকে নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলো ২০ লাখ ৫১ হাজার ৮৩৩ জনের।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯১টি। তাতে রোগী শনাক্তের হার ৮ দশমিক ৯৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি পুরুষ। বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। তিনি ঢাকা বিভাগের একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর আগে এ বছর গত ৫ জুন একজন এবং ১৩ জুন দুই জন মারা যায়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, দেশে করোনায় মোট মারা গেছেন ২৯ হাজার ৫০৩ জন। তাদের মধ্যে পুরুষ ১৮ হাজার ৮২০ জন এবং নারী ১০ হাজার ৬৮৩ জন।

ট্যাগ :

সেন্টমার্টিনে ভুল চিকিৎসায় অসুস্থ ৫০ শিশু!

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৬

আপডেট সময় : ০৮:২৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫