ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুরুশকুল ও রামুতে ইফতার সামগ্রি বিতরণে এমপি কাজল সত্যেন সেন শিল্পীগোষ্ঠী কক্সবাজার জেলা সংসদের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত “মানবতার মুক্তির বারতা দিতে মাহে রামাদান প্রতিবছর আমাদের মাঝে আসে” -জেলা জামায়াতের আমীর আনোয়ারী সাংবাদিক সংসদ কক্সবাজারের আলোচনা সভা ও  ইফতার অনুষ্ঠিত “মানবতার মুক্তির বারতা দিতে মাহে রামাদান প্রতিবছর আমাদের মাঝে আসে ” -জেলা আমীর আনোয়ারী কক্সবাজারে শিশুদের পাঁচ দিনের নাট্য কর্মশালা ‘অধিধ্বনি’র কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার ২ মামলায় কারাগারে এন. আলম রামুর রাবার বাগানে মরদেহ উদ্ধার লামায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ফাঁসিয়াখালীতে ১০৯৭ পরিবারের হাতে কার্ড উখিয়ার ক্যাম্পে পালিয়ে এল নারী-শিশু সহ ৬জন গুমের এগারো বছর – অবিশ্বাস্য প্রত্যাবর্তনে এখন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ফ্যামিলি কার্ড নারীদের একটা শক্তি: মির্জা ফখরুল

কচ্ছপিয়ায় ৪০০ পরিবারকে কোরবানির গরুর মাংস বিতরণ

রামুর প্রত্যন্ত কচ্ছপিয়া ইউনিয়নে অতি দরিদ্র, অক্ষম ও প্রতিবন্ধীদের মধ্যে কোরবানির গরুর মাংস বিতরণ করেছে প্রবাসীদের অলাভজনক আন্তর্জাতিক সংগঠন ‘কানেক্ট বাংলাদেশ গ্লোবাল’ ও ‘কানেক্ট বাংলাদেশ ইউকে’।

গত সোমবার (৯ জুন) দুপুর ১টার দিকে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ৪০০ পরিবারের মাঝে এই মাংস বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানেক্ট বাংলাদেশের প্রেসিডেন্ট ও বীর মুক্তিযোদ্ধা আবু আহম্মেদ খিজির। সার্বিক সহযোগিতা ও মাংস বিতরণে অংশ নেন সংগঠনের মহাসচিব নাসিম চৌধুরী এবং বাংলাদেশ প্রতিনিধি গাজী মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের পেশাজীবী, সাংবাদিক, সমাজসেবক এবং মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।

কানেক্ট বাংলাদেশের নেতৃবৃন্দ জানান, প্রবাসীদের সহযোগিতায় আগামী ঈদুল ফিতর ও ঈদুল আজহায় দেশের বিভিন্ন অঞ্চলে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় উপহার সামগ্রী বিতরণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, শিক্ষিত ও কম শিক্ষিত জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে বাস্তবভিত্তিক প্রকল্প হাতে নেওয়ারও ঘোষণা দেন তাঁরা।

ট্যাগ :

খুরুশকুল ও রামুতে ইফতার সামগ্রি বিতরণে এমপি কাজল

কচ্ছপিয়ায় ৪০০ পরিবারকে কোরবানির গরুর মাংস বিতরণ

আপডেট সময় : ০২:১৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫