ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় ফুসলিয়ে নিয়ে গিয়ে আটবছরের শিশু মেয়েকে ধর্ষণ, অভিযুক্ত পলাতক টেকনাফে গণপিটুনিতে ‘বাইন্না ডাকাত’ নিহত কচ্ছপিয়ার বড় জাংছড়ি খালে মাছ শিকারের উৎসবে  কক্সবাজারে নানা আয়োজনে পালিত হয়েছে বুদ্ধ পূর্ণিমা কক্সবাজারের লবণ চাষী, জেলে ও পর্যটন শ্রমিকদের জন্য আশার আলো, নাকি অনিশ্চয়তার প্রতিধ্বনি? রামুতে ২০ হাজার ইয়াবাসহ এপিবিএনের কনস্টেবল আটক কক্সবাজারে জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের উদ্যোগে মে দিবস পালিত ‘আঁকো তোমার শহর’—শিল্পচর্চায় নতুন ভাবনা অমরণি ফুলের কুতুবদিয়ায় অটো রিক্সার গ্যারেজে আগুন: পুড়ে গেছে ২২ টি টমটম অপহরণ মামলায় আওয়ামী লীগ নেতার পুত্র তুহিন কারাগারে এআরএ-আরএসও সংঘর্ষ, সীমান্তে আতঙ্ক ট্রাকের ধাক্কায় রোহিঙ্গা শিশুর মৃত্যু উখিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার “অধ্যক্ষ স.আ.ম. শামসুল হুদা চৌধুরী” যার আলোয় আলোকিত জনপদ নতুন কুড়িঁ স্পোর্টস উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা: জেলায় নিবন্ধন করেছে ৩ হাজার ৩৫২ জন

কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন আকতার উদ্দীন চৌধুরী

কক্সবাজার সিটি কলেজে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এসএম আকতার উদ্দীন চৌধুরী। তিনি এ কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক।

আগামী ১৫ জানুয়ারি অধ্যক্ষ প্রফেসর ক্য থিং অং এর চাকরি জীবনের বয়সস শেষ হওয়ায় অবসর গ্রহণ করছেন।

কলেজ সূত্র বলছে, এর প্রেক্ষিতে কলেজের গভর্নিং বডি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ শিক্ষকদের চাকরির শর্তাবলি (সংশোধিত ২০১৯) অনুযায়ী ধারা (৪) এর বিধি ২(i), (ii) ও (iii) অনুবলে জ্যেষ্ঠতা নির্ধারণ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর অধ্যক্ষ আবেদন করেন ৬ জানুয়ারি। আবেদনের উত্তরে জাতীয় বিশ্ববিদ্যালয় জ্যেষ্ঠ পাঁচজন শিক্ষক নিয়ে একটি প্যানেল তৈরি করে।

প্যানেলের তালিকায় থাকা তিনজন প্রার্থী দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করলে এডহক কমিটির মিটিংয়ে সরাসরি ভোটের মাধ্যমে এসএম আকতার উদ্দীন চৌধুরীকে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নির্বাচিত করা হয়। ভোটে উপস্থিত ৪ জন সদস্যের সবাই তাকে সমর্থন দেন বলে জানা যায়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চকরিয়ায় ফুসলিয়ে নিয়ে গিয়ে আটবছরের শিশু মেয়েকে ধর্ষণ, অভিযুক্ত পলাতক

কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন আকতার উদ্দীন চৌধুরী

আপডেট সময় : ০৬:৪৭:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫