ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় কক্সবাজার কি আছে বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল চীনে যেতে আগ্রহী বাংলাদেশি রোগীদের জন্য ‘গ্রিন চ্যানেল’ চালু আজ ৮১তম জাতিসংঘ দিবস বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ৪৮ ঘণ্টার মধ্যে হতে পারে ঘূর্ণিঝড়ে সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, বাসে আগুন, পুলিশের সাথে সংঘর্ষ বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী, এমপি কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: গ্রেফতার ১৮ রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-বিস্ফোরক মজুদের অভিযোগ, অভিযানের আবেদন কুতুবদিয়ায় অগ্নিকাণ্ড : ক্ষতিগ্রস্ত ৩৬ বসতবাড়ি সী-প্রিন্সেস হোটেলে আ গু ন, অল্পের জন্য ৩’শ পর্যটক পেলেন রক্ষা তিন দিন পর মুক্তিপণ দিয়ে মুক্ত বাহারছড়ার কৃষক রফিক টেকনাফে আগুনে পুড়ল আট কক্ষের ভাড়া বাসা নজরুল বর্ষ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় কৃতিত্ব ও বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত হওয়া শিল্পীদের সংবর্ধনা নজরুল বর্ষ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় কৃতিত্ব ও বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত হওয়া শিল্পীদের সংবর্ধনা

কক্সবাজার থেকে চট্রগ্রাম গিয়ে মিছিল, ছাত্রলীগ কর্মীসহ গ্রেপ্তার ৪

  • টিটিএন ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৪৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • 2042

কক্সবাজার থেকে চট্টগ্রামে এসে ‘সরকারবিরোধী’ মিছিল করার অভিযোগে ‘নিষিদ্ধ’ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীসহ চারজন গ্রেপ্তার হয়েছেন।

বন্দর নগরীতে শনিবার সকালে তারা মিছিল করেন বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তার চারজন হলেন, মাইক্রোবাস চালক আবু মুসা (৩০) ও তার সহকারী শাকিব আলম (২০) এবং ছাত্রলীগ কর্মী রায়হান উদ্দিন (৪৫) ও মো. আরিফ (২৮)।

পাঁচলাইশ থানার ওসি মো. সোলায়মান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মিছিলে অংশ নেওয়ারা একটি মাইক্রোবাস ভাড়া করে কক্সবাজারের চকরিয়া থেকে চট্টগ্রামে এসেছিলেন। (শনিবার) সকালে হামজারবাগ হযরত কামাল শাহ বোগদাদী মাজারের সামনে ঝটিকা মিছিল করার সময় পুলিশ তাদের ধাওয়া করে।

“পালানোর সময় মাইক্রোবাসের চালক ও সহকারীকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে পাঁচলাইশ এলাকা থেকে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।”

মাইক্রোবাস চালককে জিজ্ঞাসাবাদের তথ্যে ওসি বলেন, “পুলিশকে তিনি বলেছেন, ‘মিছিল করার জন্য’ চকরিয়া থেকে চট্টগ্রামে আসার জন্য তার মাইক্রোবাসটি ভাড়া করা হয়েছিল। সেটিতে করে সাত-আটজন আসেন। আর কয়েকজন ঘটনাস্থলে যোগ দেন।”

এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে পাঁচলাইশ থানায় মামলা হয়েছে।

সূত্র: বিডিনিউজ

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় কক্সবাজার কি আছে

কক্সবাজার থেকে চট্রগ্রাম গিয়ে মিছিল, ছাত্রলীগ কর্মীসহ গ্রেপ্তার ৪

আপডেট সময় : ০৮:৪৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫