ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রেতা বিক্রেতা উভয়েই সচেতন হলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে ভোর রাতে সাংবাদিকের বাড়িতে ডাকাতি, বৃদ্ধ দম্পতিকে জিম্মি করে টাকা-স্বর্ণালংকার লুট রোহিঙ্গাদের জন্য আলাদা কারাগার তৈরীর প্রস্তাব। কক্সবাজারে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি নাইক্ষ্যংছড়িতে বৃদ্ধার বোরকার ভিতরে মিলল ২০ হাজার ইয়াবা ২০২৬ বিশ্বকাপের ৪৮ দলের স্কোয়াড দেখে নিন এক নজরে বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী কক্সবাজার উপকূলে এগোচ্ছে মৌসুমীবায়ু, দেশজুড়ে টানা বৃষ্টির আভাস ফুটবল রোমাঞ্চে ভরা রাত- মাঠে নামছে আর্জেন্টিনা, ব্রাজিল ও পর্তুগাল হ্যাটট্রিক শিরোপার মিশনে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ মানবতার আয়োজনে মানববর্জ্যে পরিবেশের বাজছে বারোটা! ‌আপা-ভাইয়া বনাম “স্যার-ম্যডাম”: আমলাতন্ত্রের ভাষায় ঔপনিবেশিকতার দীর্ঘ ছায়া নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার নেতৃত্বের দৌড়ে এগিয়ে যারা টেকনাফে শীঘ্রই কমিটি পাচ্ছে ছাত্রদল গলায় চানাচুর আঁটকে শিশু আবিদের মৃত্যু

কক্সবাজার ও বান্দরবান সফরে আসছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, এমপি ৯ মে থেকে ১১ মে বান্দরবান ও কক্সবাজার জেলা সফর করবেন।

তিন দিনের এই রাষ্ট্রীয় সফরে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন এবং উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করবেন।

​সফরসূচি অনুযায়ী, ৯ মে (শনিবার) সকালে ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার পৌঁছাবেন প্রতিমন্ত্রী। সেখানে তিনি কক্সবাজার সার্কিট হাউজে অবস্থান করবেন এবং প্রি-প্রাইমারি ও প্রাইমারি স্কুল ইমপ্রুভমেন্ট প্রকল্প আয়োজিত সেমিনারে অংশগ্রহণ করবেন। এরপর তিনি উক্ত প্রকল্পের আওতাভুক্ত বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় এবং স্কুল ফিডিং প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করবেন।

​সফরের দ্বিতীয় দিন ১০ মে (রবিবার) সকালে প্রতিমন্ত্রী কক্সবাজারের লিডারশিপ ট্রেনিং সেন্টারে প্রধান শিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এরপর তিনি উখিয়া উপজেলায় বিভিন্ন লার্নিং সেন্টার ও স্কুল ফিডিং কার্যক্রম পরিদর্শন করবেন।

​সফরের শেষ দিন ১১ মে (সোমবার) প্রতিমন্ত্রী সড়কপথে কক্সবাজার থেকে বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা করবেন। এদিন তিনি বান্দরবানের লামা উপজেলা এবং সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করবেন। সফর শেষে ঐদিন বিকেলে তিনি বান্দরবান থেকে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে আসবেন এবং সেখান থেকে বিমানযোগে ঢাকায় ফিরবেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ক্রেতা বিক্রেতা উভয়েই সচেতন হলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে

কক্সবাজার ও বান্দরবান সফরে আসছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

আপডেট সময় : ১০:৫২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬