ঢাকা ১১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সত্যেন সেন শিল্পীগোষ্ঠী কক্সবাজার জেলা সংসদের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত “মানবতার মুক্তির বারতা দিতে মাহে রামাদান প্রতিবছর আমাদের মাঝে আসে” -জেলা জামায়াতের আমীর আনোয়ারী সাংবাদিক সংসদ কক্সবাজারের আলোচনা সভা ও  ইফতার অনুষ্ঠিত “মানবতার মুক্তির বারতা দিতে মাহে রামাদান প্রতিবছর আমাদের মাঝে আসে ” -জেলা আমীর আনোয়ারী কক্সবাজারে শিশুদের পাঁচ দিনের নাট্য কর্মশালা ‘অধিধ্বনি’র কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার ২ মামলায় কারাগারে এন. আলম রামুর রাবার বাগানে মরদেহ উদ্ধার লামায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ফাঁসিয়াখালীতে ১০৯৭ পরিবারের হাতে কার্ড উখিয়ার ক্যাম্পে পালিয়ে এল নারী-শিশু সহ ৬জন গুমের এগারো বছর – অবিশ্বাস্য প্রত্যাবর্তনে এখন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ফ্যামিলি কার্ড নারীদের একটা শক্তি: মির্জা ফখরুল প্রথম দিনে ৩৭ হাজার নারী পেলেন ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড

কক্সবাজারে বিমানের ধাক্কায় কুকুরের মৃত্যু

কক্সবাজার বিমানবন্দরে ইউএস-বাংলার ফ্লাইটের সাথে ধাক্কা লেগে কুকুর মারা গেছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। এর ফলে বিমানটি ছাড়তে প্রায় এক ঘণ্টা বিলম্ব হয়।

​বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলার কক্সবাজারস্থ ইনচার্জ আহমদ মুসা গণমাধ্যম কে জানান, ঢাকাগামী ইউএস বাংলার বিএস ১৫৮ উড়োজাহাজটিতে ৭০ জন যাত্রী ছিলেন। সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে উড্ডয়নের জন্য বিমানটি রানওয়েতে যায়। উড্ডয়নের আগমুহূর্তে কিছু একটার ধাক্কা অনুভব হওয়ায় উড়োজাহাজটি উড্ডয়ন না করে পার্কিংয়ে ফিরিয়ে আনা হয়। এরপর কোনো ত্রুটি আছে কিনা তা পরীক্ষা করা হয়।

​কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষের বরাতে স্থানীয় গণমাধ্যম চিটাগাং ট্রিবিউন বলছে, উড়োজাহাজটির সাথে একটি কুকুরের ধাক্কা লেগেছে। ধাক্কায় কুকুরটি মারা যায়।

​ঘটনার পর ফ্লাইটটি সাময়িকভাবে স্থগিত করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর যান্ত্রিক ত্রুটি না পাওয়ায় সন্ধ্যা ৭টা ৩১ মিনিটে ৭০ জন যাত্রী নিয়ে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার বিমানবন্দর ত্যাগ করে এবং রাত সাড়ে ৮টার দিকে নিরাপদে ঢাকা বিমানবন্দরে পৌঁছায়।

​বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানায়, দ্রুততার সঙ্গে কুকুরটিকে রানওয়ে থেকে সরিয়ে নেওয়া হয় এবং রানওয়ে স্বাভাবিক করা হয়। উড়োজাহাজের তেমন কোনো ক্ষতি হয়নি এবং যাত্রীরাও সুরক্ষিত ছিলেন।

​বিমানবন্দর কর্তৃপক্ষ স্বীকার করে যে, বিমানবন্দরের রানওয়ের পশ্চিম পাশ থেকে কুকুরগুলো প্রবেশ করছে। ওই এলাকায় অবকাঠামোগত কিছু কাজ চলায় সন্ধ্যার পর রানওয়েতে কিছু কুকুর দেখা যায়। কম আলোতে রানওয়েতে কুকুর দেখা একটি চ্যালেঞ্জিং বিষয় বলেও তারা উল্লেখ করেন।

​উল্লেখ্য, চলতি বছরের ২ আগস্টও কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়নের আগে এয়ার এস্ট্রার একটি উড়োজাহাজের সাথে কুকুরের ধাক্কা লাগার একই ধরনের ঘটনা ঘটেছিল, তাতেও ফ্লাইট ছাড়তে এক ঘণ্টা বিলম্ব হয়েছিল।

ট্যাগ :

সত্যেন সেন শিল্পীগোষ্ঠী কক্সবাজার জেলা সংসদের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত

কক্সবাজারে বিমানের ধাক্কায় কুকুরের মৃত্যু

আপডেট সময় : ০২:০২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫