ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ৭ বছরের শিশু ধর্ষণ মামলায় আবুল কালামের যাবজ্জীবন কারাদণ্ড বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নীতিমালা বাস্তবায়নে কক্সবাজার জেলা প্রশাসনের অভিযান সাড়ে ৮ ঘণ্টা পর সচল মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট, উৎপাদন শুরু আলোচিত হালিম হত্যা মামলার আসামী আরসার কমান্ডার মুসা গ্রেপ্তার এক্সিলারেটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, আরও বাড়ছে সংকট বিদায়বেলায় কাঁদলেন, কাঁদালেন মির্জা ফখরুল মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কটের আহবান রামুর ওসি ফজলুল হকের মহেশখালীতে অবৈধ ভাসমান তেলের পাম্প: প্রশাসনের অভিযানে সিলগালা, জরিমানা কক্সবাজার শহর থেকে ময়লার ভাগাড় ও ডাম্পিং স্টেশন স্থানান্তরের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান: লিংকরোড ও কলাতলীর দুই প্রতিষ্ঠানকে জরিমানা রিসোর্ট ইস্যু নিয়ে বিরোধ : এমপি কাজল-সরওয়ারের সমঝোতার উদ্যোগ, হয়নি প্রতিবাদ মিছিল একনেকে ৯৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন আরাকান আর্মির হাতে জিম্মি ২৪ জেলে দেশে ফিরলেন ১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি হুমকির ঘটনায় নিরাপত্তা চেয়ে জিডির আবেদন পিটার সাইফুলের

কক্সবাজারে ফের বাড়ছে ছিনতাই

বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত ইকবাল হোসাইন অফিস শেষে বের হয়েছেন ঘরে ফেরার উদ্দেশ্যে। গন্তব্যে পৌঁছাতে বেছে নিয়েছেন সিএনজি।

হঠাৎ মোটর সাইকেল নিয়ে এসে চলন্ত সিএনজি থেকে ছিনিয়ে নিয়েছে হাতে থাকা মোবাইল।

কক্সবাজার শহর জুড়ে এখন ফের বাড়ছে ছিনতাই। শহরের প্রবেশদ্বার লিংকরোড়-বাস টার্মিনাল, বাইপাসসহ বিভিন্ন এলাকার অলিগলি পেশাদার ছিনতাইকারীদের অদৃশ্য নিয়ন্ত্রণে চলে। প্রতিদিনই তাদের হাতে সর্বস্ব হারাচ্ছেন পর্যটক ও স্থানীয়রা।

বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত  ইকবাল হোসাইন নামের এই ভুক্তভোগী বলেন,  অফিস শেষে সিএনজি যোগে বাড়ি ফেরার পথে বাইক নিয়ে ছিনতাইকারীরা সিএনজি থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেন, বাইকের গতি বেশি হওয়ায় সিএনজি নিয়ে তাড়া করেও কোনো লাভ হয়নি। দীর্ঘদিনের কর্মজীবনে কক্সবাজারে এমন অভিজ্ঞতা প্রথম বলেও জানান এই ভুক্তভোগী।

নিয়মিত ছিনতাইয়ের শিকার হচ্ছেন সাধারণ মানুষ, এতে এক অন্যরকম আতংকে দিনাতিপাত করছেন পেশাজীবিরা।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খান বলেন, নিয়মিত পুলিশের টহল অব্যাহত রয়েছে। বেশকিছু ছিনতাইকারীদের ইতিমধ্যে আটক করেছে সদর থানা পাশাপাশি তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে জানান এই কর্মকর্তা।

তিনি বলেন, কক্সবাজারের অলিগলিতে পুলিশের টহল নিয়মিত অব্যাহত আছে। তবে কতজন আটক হয়েছে এমন প্রশ্নে তিনি বলেন ‘পরিসংখ্যান দেখে বলতে হবে।’

কক্সবাজার পৌরসভার প্রধান সড়ক ও এর আশাপাশ ঘুরে দেখা গেছে, অধিকাংশ সড়কবাতিই নষ্ট। সন্ধ্যা হলেই শহরজুড়ে ঘুটঘুটে অন্ধকার নেমে আসে। রাত ১২টার পর দোকানপাট বন্ধ হলে আরও অন্ধকার হয়ে যায় চারপাশ। তখন ছিতাইকারীর দখলে চলে যায় শহর এমন অভিযোগ স্থানীয়দের।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে ৭ বছরের শিশু ধর্ষণ মামলায় আবুল কালামের যাবজ্জীবন কারাদণ্ড

কক্সবাজারে ফের বাড়ছে ছিনতাই

আপডেট সময় : ১০:৩৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫