ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার -০৪: উখিয়া-টেকনাফের ভোটার কতো,ঝুঁকিপূর্ণ কেন্দ্র কয়টি? কক্সবাজার -০৩: সদর-রামু-ঈদগাঁওর ভোটার কতো,ঝুঁকিপূর্ণ কেন্দ্র কয়টি? কক্সবাজার-০২: মহেশখালী-কুতুবদিয়ায় ভোটার কতো,ঝুঁকিপূর্ণ কেন্দ্র কয়টি কক্সবাজার ০১- : চকরিয়া-পেকুয়া উপজেলায় ভোটার কতো, ঝুঁকিপূর্ণ কেন্দ্র কয়টি? নির্বাচনকালীন সাংবাদিকদের সুরক্ষায় কক্সবাজারে ক্র্যাকের ‘জরুরি সহায়তা সেল’ গঠন প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন? কোনো অবস্থাতেই নির্বাচনের মাঠ ছাড়বে না জামায়াত গুলশানে ভোট দেবেন প্রধান উপদেষ্টা নির্বাচনে নারীদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ চায় জাতিসংঘ টেকনাফে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ নির্বাচন সামনে রেখে কক্সবাজারে সম্মুখ সারির ৬জুলাই যোদ্ধার ছাত্রদলে যোগদান ​কক্সবাজার-৩ আসনে জগদীশ বড়ুয়ার সমর্থন প্রত্যাহার করলো লেবার পার্টি পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মী কেন্দ্রে স্বাধীনভাবে তথ্য সংগ্রহ করতে পারবে নির্বাচন: কেন্দ্রে যাচ্ছে ব্যালট পেপার ৪ টি আসনে কেন্দ্র ৫৯৮,কক্ষ ৩,৬৮৯, পোলিং প্রিসাইডিং ১২,২৫১,আইনশৃঙ্খলা সদস্য ১৩,৪৯৯
কক্সবাজারে বিমানবন্দরের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

এভিয়েশন সিকিউরিটি বিভাগকে দুর্বল করার চেষ্টা চলছে

৫ দফা দাবিতে মানববন্ধন করেছে কক্সবাজার বিমানবন্দরের কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার বেলা ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত কক্সবাজার বিমানবন্দরের সামনে তারা এ মানববন্ধন করেন।

মানববন্ধন শেষে এক সমাবেশে বক্তারা বেবিচকের স্বনির্ভরতা ও টেকসই উন্নয়নের ওপর জোর দেন এবং এভসেক বিভাগকে দুর্বল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান।

এসময় বক্তারা বলেন, বেবিচকের এয়ারপোর্ট এভিয়েশন সিকিউরিটি বিভাগ বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই বিভাগকে দুর্বল বা অকার্যকর করার যেকোনো প্রচেষ্টা জাতীয় বিমান চলাচল নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

বক্তারা আরও বলেন, বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক মান বজায় রাখতে হবে এবং বেবিচকের নিজস্ব জনবল ও সক্ষমতা বৃদ্ধি করতে হবে। এভিয়েশন সিকিউরিটি খাতে কোনো অব্যবস্থাপনা ও ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না।

সমাবেশ থেকে ৫ টি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো- বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের স্বনির্ভরতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে। বেবিচকের এভসেক বিভাগকে অকার্যকর করার সকল ষড়যন্ত্র বন্ধ করতে হবে, বেবিচকের অর্গানোগ্রাম পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে, বেবিচকের অধীনে বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের সকল প্রকার কার্যক্রম বন্ধ করতে হবে, ২০১৬ সালে চালুকৃত In Aid to Civil Power নিয়োগের একটি সময়বন্ধ পরিকল্পনা প্রকাশ করতে হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার -০৪: উখিয়া-টেকনাফের ভোটার কতো,ঝুঁকিপূর্ণ কেন্দ্র কয়টি?

This will close in 6 seconds

কক্সবাজারে বিমানবন্দরের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

এভিয়েশন সিকিউরিটি বিভাগকে দুর্বল করার চেষ্টা চলছে

আপডেট সময় : ০৮:২৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫