ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় দফায় দফায় সংঘর্ষ ও বসতবাড়িতে অগ্নিসংযোগ: আহত একাধিক পেশকারপাড়ায় ফারুক হত্যার ঘটনায় মামলা, আসামী হলেন যারা…  সীমান্তের ৫শ হতদরিদ্রকে ফ্রীতে ৪ ধরণের সেবা দিলো ১১ বিজিবির রামুতে কোমলমতি খেলাঘর আসরের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হামে মৃত্যু, সামনে ডেঙ্গু, এ কেমন জীবন? নারায়ণগঞ্জে পুলিশ পিটিয়ে আসামি ছিনতাইয়ের দুই হোতাসহ ৭ জন কক্সবাজারে গ্রেফতার ঈদগাঁওর আলোচিত সেলিম হত্যা মামলার প্রধান আসামি আতাউল্লাহ গ্রেফতার আরাকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে দেশে ফিরিয়ে আনলো বিজিবি কক্সবাজারে এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, জনজীবনে অস্বস্তি সোনাদিয়ায় প্রশাসনের অভিযান: অবৈধ স্থাপনা উচ্ছেদ কালিরছড়ায় সাহেদের ই’য়াবা নাকি টাকার ব্যাগ ছি’নতাই? শিক্ষক সংকটসহ শিক্ষা খাতের সমস্যা সমাধানে নীতিমালায় পরিবর্তন আনছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৪ হোটেল সী-হার্টের মালিক জাহাঙ্গীর আলম মারা গেছেন পেকুয়ায় পুকুরে গোসলে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

এখন আমাদের লড়াই করতে হবে ‘ট্যাবলেটের’ বিরুদ্ধে- হাসনাত

  • আফজারা রিয়া
  • আপডেট সময় : ১০:৪০:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • 466

জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, কক্সবাজারবাসী ট্যাবলেট বদীকে উৎখাত করেছেন, এখন আমাদের লড়াই করতে হবে ট্যাবলেটের বিরুদ্ধে। কক্সবাজার থেকে ইয়াবাসহ সকল মাদক নিষিদ্ধ করতে হবে।

শনিবার দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত  ময়দানে, হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমাদের পরবর্তী বাংলাদেশ নিয়ে ভাবতে হলে অবশ্যই বঙ্গোপসাগরকে প্রাধান্য দিয়েই ভাবতে হবে”।

পর্যটন বিকাশে কক্সবাজারের মানুষ গুরুত্বপূর্ণ জানিয়ে  তিনি বলেন, “কক্সবাজারের লবণ চাষী ও মৎস্য চাষীদের ন্যায্য হিষ্যা নিশ্চিত করতে হবে। ব্লু ইকোনোমির জন্য বঙ্গোপসাগরকে স্বীকৃতি দিতে হবে”।

“পরবর্তী বাংলাদেশ হবে হিমালয় থেকে বঙ্গোপসাগর বিস্তৃত” এমন ধারণা এই মূখ্য সংগঠকের।

তবে কক্সবাজারকে ঘিরে সম্ভাবনার পাশাপাশি কিছু সমস্যার কথাও তুলে ধরেন হাসনাত আব্দুল্লাহ।

নোবেলের লোভে শেখ হাসিনা রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, কোনো সেইফ এক্সিট নিশ্চিত না করে রোহিঙ্গাদের ভবিষ্যতকে ঝুঁকিপূর্ণ করে তুলেছিল ফ্যাসিস্ট হাসিনা।অতিদ্রুত কক্সবাজারের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করতে হলে এই রোহিঙ্গা সমস্যা সমাধান করতে হবে।

নির্বাচনের বিষয়ে হাসনাত বলেন,রাষ্ট্র কাঠামো গঠন মূলক করতে নির্বাচনের কোনো বিকল্প নেই। তবে সেটির জন্য গঠনমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি বলেন, একটা দল বিচার, সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদেরকে স্বার্থ হাসিলের সুযোগ দেওয়া যাবে না।

শনিবার দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ অনুষ্ঠিত হয় জুলাই পদযাত্রার অংশ হিসেবে।

এতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা: তাসনিম জারা, যুগ্ম সচিব এসএম সুজাউদ্দিন বক্তব্য দেন।

“দেশ গড়তে জুলাই পদযাত্রা”র অংশ হিসেবে এনসিপির ১৯তম দিনের এ কর্মসূচি কক্সবাজারে অনুষ্ঠিত হয়। বেলা পৌনে একটার দিকে কক্সবাজার শহরের বাস টার্মিনাল থেকে শুরু হয় জুলাই পদযাত্রা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় দফায় দফায় সংঘর্ষ ও বসতবাড়িতে অগ্নিসংযোগ: আহত একাধিক

এখন আমাদের লড়াই করতে হবে ‘ট্যাবলেটের’ বিরুদ্ধে- হাসনাত

আপডেট সময় : ১০:৪০:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫