ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হঠাৎ রমনা থানা পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী স্কাউটসের শাপলা কাব অ্যাওয়ার্ড এর মৌখিক ও সাঁতার মূল্যায়ন অনুষ্ঠিত মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি : তারেক রহমান চকরিয়ায় ফুসলিয়ে নিয়ে গিয়ে আটবছরের শিশু মেয়েকে ধর্ষণ, অভিযুক্ত পলাতক টেকনাফে গণপিটুনিতে ‘বাইন্না ডাকাত’ নিহত কচ্ছপিয়ার বড় জাংছড়ি খালে মাছ শিকারের উৎসবে  কক্সবাজারে নানা আয়োজনে পালিত হয়েছে বুদ্ধ পূর্ণিমা কক্সবাজারের লবণ চাষী, জেলে ও পর্যটন শ্রমিকদের জন্য আশার আলো, নাকি অনিশ্চয়তার প্রতিধ্বনি? রামুতে ২০ হাজার ইয়াবাসহ এপিবিএনের কনস্টেবল আটক কক্সবাজারে জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের উদ্যোগে মে দিবস পালিত ‘আঁকো তোমার শহর’—শিল্পচর্চায় নতুন ভাবনা অমরণি ফুলের কুতুবদিয়ায় অটো রিক্সার গ্যারেজে আগুন: পুড়ে গেছে ২২ টি টমটম অপহরণ মামলায় আওয়ামী লীগ নেতার পুত্র তুহিন কারাগারে এআরএ-আরএসও সংঘর্ষ, সীমান্তে আতঙ্ক ট্রাকের ধাক্কায় রোহিঙ্গা শিশুর মৃত্যু

কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণ করে স্বামীকে হত্যার অভিযোগ

কক্সবাজার শহরের কলাতলী লাগোয়া উত্তরণ আবাসিক এলাকা থেকে রঞ্জন চাকমা (৫৫) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২ টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা পালিয়ে যাওয়ার পথিমধ্যে ঘাতক বীরেল চাকমা (৫৪) কে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইলিয়াস।

টিটিএনকে তিনি মুঠোফোনে জানান, ‘ দুই চাকমা পরিবার পাশাপাশি বাস করতেন, তাদের মধ্যে এই ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, ঘাতক হাজতে আছে।’

তিনি বলেন, ঘাতক মদ্যপ ছিলেন এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।

ধর্ষণের আলামত থাকায় নিহতের স্ত্রী কে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান ওসি।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘ চাকমা নারী আমাদের পাশে ভাড়া থাকেন, হঠাৎ তার চিৎকার শুনে আমরা বের হই দেখি সে রক্তাক্ত এবং তার স্বামীর লাশ পড়েছে।
এসময় একজনকে স্থানীয়রা ধরে ফেলে পুলিশকে দেয়।’

পুলিশ জানিয়েছে, কিছুদিন আগে পরিবার দুটি রাঙ্গামাটি থেকে কক্সবাজার আসে ও নিহত ও ঘাতক দুজনই স্থানীয় সুপারী বাগানে মজুরের কাজ করতো।

ট্যাগ :

হঠাৎ রমনা থানা পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণ করে স্বামীকে হত্যার অভিযোগ

আপডেট সময় : ০২:২৮:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫