ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড মেরিন ড্রাইভে ২ দফা পাহাড়ধস উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে আবারো এক শিশুর মৃত্যু কলাতলীতে পাহাড় ধসে ৫ বসতবাড়ি ক্ষতিগ্রস্ত : আহত ৩ মেরিন ড্রাইভে মিনিট্রাক উল্টে আহত ৮ জুলাই গণঅভ্যুত্থান দিবসে জেলা প্রশাসনের আলোচনা সভায় এমপি স্বপ্না- গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশে এখন গণতন্ত্র চর্চা হচ্ছে টেকনাফে র‍্যাবের অভিযান: অপহৃত ৩ রোহিঙ্গা উদ্ধার, গ্রেফতার ১ বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনের দুই বছর: শহীদ ওয়াসিমের কবরে প্রশাসনের শ্রদ্ধা বাংলাদেশ আর কখনো তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না: প্রধানমন্ত্রী ১৯৭১’র মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের আর ২৪’র গণঅভ্যুত্থান ছিল স্বাধীনতা রক্ষার: প্রধানমন্ত্রী শহীদদের আকাঙ্ক্ষিত পরিবর্তন বাস্তবে রূপ পায়নি : নাহিদ ইসলাম জুলাই স্মৃতি জাদুঘর ইতিহাসের নতুন পর্যায় সৃষ্টি করেছে: ড. ইউনূস কক্সবাজারে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য, দিনব্যাপী নানা কর্মসূচি

উখিয়ায় হত্যার পর স্ত্রী’র ম’র’দে’হ হাসপাতালে রেখে পালালো স্বামী

কক্সবাজারের উখিয়ায় স্ত্রী’কে হত্যার পর মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়েছে স্বামী।

রবিবার (২৭ এপ্রিল) বিকেলে খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ।

নিহত শোভা আক্তার সাদিয়া (২৫), কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ শফিকের মেয়ে।

এ ঘটনায় পলাতক সাদিয়ার স্বামী আকবর হোসেন শান্ত (২৯) একই এলাকার বাসিন্দা মমতাজুর রহমানের পুত্র এবং উখিয়ায় একটি ঔষধ কোম্পানির প্রতিনিধি হিসেবে কর্মরত।

হাসপাতাল সূত্র বলছে, বিকাল ৫ টার দিকে স্ত্রীকে জরুরি বিভাগে রেখে আকবর কোলে থাকা কন্যা সন্তান সহ চলে যান।

এসময় কর্তব্যরত চিকিৎসক সাদিয়াকে পরীক্ষা নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন এবং মরদেহের চোখে ও কপালে আঘাতের চিহ্ন আছে বলে জানা গেছে।

নিহত সাদিয়ার পিতা শফিক মুঠোফোনে বলেন ‘২০২২ সালে আকবর পরিবারের অমতে প্রেমের ফাঁদে ফেলে তার মেয়েকে বিয়ে করেন। ‘

আত্মীয় হওয়ায় সম্পর্ক পরবর্তীতে মেনে নিলেও সাম্প্রতিক সময়ে পরকিয়ায় লিপ্ত হয়ে আকবর সাদিয়াকে নির্যাতন করত বলে উল্লেখ করেন তিনি।

শফিকের দাবী, পরিকল্পিতভাবে সাদিয়াকে হত্যা করা হয়েছে এবং আকবর গত এক সপ্তাহ ধরে তার মেয়েকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিলেন।

নাথেরপেটুয়া ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশিদ বলেন, ” আকবর এলাকায় উগ্রপ্রকৃতির লোক হিসেবে পরিচিত, পরকিয়ার কারণে এই ঘটনা ঘটেছে। তাকে আইনের আওতায় আনার দাবী করছি।”

এঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। প্রাথমিক তদন্তের পাশাপাশি আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আরিফ হোসাইন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

উখিয়ায় হত্যার পর স্ত্রী’র ম’র’দে’হ হাসপাতালে রেখে পালালো স্বামী

আপডেট সময় : ০৮:১৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫