ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে দুর্গাপূজা: বিবর্ণ জীবনে রঙিন উৎসব দুর্গাপূজা ও টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, তিন স্তরের নিরাপত্তা ট্যুরিস্ট পুলিশের ‎বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম আজ বিজয়া দশমী, মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি চর্চায় বিশ্বাসী’ – হিন্দু ক্যাম্পে ত্রাণ সচিব টেকনাফের বাহারছড়ায় বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে কৃষক রফিককে অপহরণ ধর্মের পরিচয়ে নয়, নাগরিক হিসেবে সবার সমান অধিকার নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান” মহানবমীতে মন্ডপে মন্ডপে মানুষের ঢল ঘরে ঘরে বায়োগ্যাস প্ল্যান্ট করার চিন্তা রয়েছে সরকারের: মাতামুহুরীতে প্রতিমন্ত্রী আমিনুল হক ‎ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় ‎ছাবের ডাকাতের স্ত্রী সন্তান গ্রেফতার : লুণ্ঠিত মালামাল উদ্ধার দেশের বৃহত্তম প্রতিমা বিসর্জন অনুষ্ঠান সৈকতে : প্রধান অতিথি ভূমি প্রতিমন্ত্রী টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪ পেকুয়ায় ক্রীড়া সংস্থার কমিটি অনুমোদন: সভাপতি রফিকুল, সম্পাদক ছাফওয়ান সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী ধর্ম যার যার রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী
অপারেশন ডেভিল হান্ট

উখিয়ায় পুলিশের অভিযানে ‘বদির সহযোগী’ মোজাম্মেল গ্রেফতার

কক্সবাজারের উখিয়ায় অপারেশন ডেভিল হান্টে এবার গ্রেফতার হয়েছেন ইয়াবা গডফাদার হিসেবে পরিচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি’র অন্যতম এক সহযোগী।

গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক (৪২), উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকার বদিউল আলমের পুত্র এবং তিনি ঐ ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

পুলিশ বলছে, পতিত স্বৈরাচার আমলে ইউপি সদস্য থাকাকালীন জনসাধারণ’কে হয়রানি সহ তার বিরুদ্ধে বদির সহযোগী হিসেবে মাদক কারবারে সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, ” গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা আছে, আইনশৃঙ্খলা রক্ষার্থে বিশেষ এই অভিযান চলমান থাকবে।”

এর আগে, উখিয়ায় অপারেশন ডেভিল হান্ট শুরুর পর নিষিদ্ধ ছাত্রলীগের জেলা ইউনিটের এক শীর্ষ নেতা সহ আরো ৪ জন কে গ্রেফতার করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে দুর্গাপূজা: বিবর্ণ জীবনে রঙিন উৎসব

অপারেশন ডেভিল হান্ট

উখিয়ায় পুলিশের অভিযানে ‘বদির সহযোগী’ মোজাম্মেল গ্রেফতার

আপডেট সময় : ০৮:৫২:০১ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫