ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জননেতা নুরুল আবছারে চিকিৎসায় পাশে দাঁড়ানোর আহবান বাড়লো তেলের দাম: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ‘মালয়েশিয়া এয়ারপোর্ট’ কচ্ছপিয়া ও নোয়াখালী পাড়া: চলছে মানবপাচার ও অপহরণ উখিয়ায় গলায় ফাঁস লাগানো সেই কিশোরের মৃত্যু জরুরি স্বাস্থ্যসেবায় দেশের শ্রেষ্ঠত্ব অর্জন পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আগামীর সময়ের কক্সবাজার প্রতিনিধি হলেন সাংবাদিক ইমরান হোসাইন নিজের অস্ত্রের গু’লিতে পুলিশ সদস্য নি’হ’ত কচ্ছপিয়ায় কৃষি কর্মকর্তা জহিরের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে কৃষক সমাবেশ ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত : জয়সওয়াল ভূমিকম্পে কাঁপল পাকিস্তান মানবতার দায়: বৈশ্বিক সহায়তা ও আইনগত পদক্ষেপ এখন জরুরি শুরু হলো হজযাত্রা, প্রথম ফ্লাইটে ৪১৯ বাংলাদেশি জেদ্দায়

ঈদগাঁও থানার বিশেষ অভিযান: পোকখালীর ডাকাত জয়নাল গ্রেফতার

ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত ও একাধিক মামলার আসামি ইয়াহিয়া ওরফে ডাকাত জয়নালকে (৩২) গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোরে ঈদগাঁও থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত জয়নাল পোকখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড নাইক্ষ্যংদিয়া এলাকার মৃত হায়দার আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, জয়নাল দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। ডাকাতি, অস্ত্রধারী সন্ত্রাসী কর্মকাণ্ড, অপহরণ ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে কক্সবাজারের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার পর তিনি পলাতক ছিলেন এবং গোপনে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন।

জয়নালের বিরুদ্ধে মোট চারটি সুনির্দিষ্ট মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে, ২০২০ সালে চকরিয়া থানায় দায়ের করা ডাকাতি মামলা , একই বছর কক্সবাজার সদর থানায় অস্ত্র আইনে মামলা, ২০২৩ সালে ঈদগাঁও থানায় অস্ত্র আইন, অপহরণ ও চাঁদাবাজির মামলা।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, এলাকায় অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গ্রেফতারকৃত জয়নালকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জননেতা নুরুল আবছারে চিকিৎসায় পাশে দাঁড়ানোর আহবান

ঈদগাঁও থানার বিশেষ অভিযান: পোকখালীর ডাকাত জয়নাল গ্রেফতার

আপডেট সময় : ০৭:৪০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫