ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেজুর কেন ইফতারে স্বাস্থ্যের জন্য উপকারী? মন্ত্রণালয় কমল ৮ প্রতিমন্ত্রীর, দায়িত্ব বাড়ল ২ উপদেষ্টার তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের সাবমেরিন-সহ ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা ইরানে এক হাজারের বেশি বেসামরিক নিহত স্পিকার ও রাষ্ট্রপতি পদে কারা, বিএনপিতে আলোচনা মধ্যপ্রাচ্যে সংঘাত: সেন্টমার্টিন কেন আলোচনায়? জ্বালানি সংকটের শঙ্কায় অর্ধেক গাড়ি চলাচল বন্ধ করতে যাচ্ছে মিয়ানমার কক্সবাজারের আকাশে ‘ব্লাড মুন’ কক্সবাজারে এ বছরের সর্বনিম্ন ফিতরা ৯৫ টাকা, সর্বোচ্চ ২৪৭৫ টাকা এনসিপির আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব প্রধানমন্ত্রী নির্দেশে অগ্নিকাণ্ডে নিহত আবু তাহেরের পরিবারকে ১ লক্ষ টাকার সহায়তা দিলেন এমপি কাজল অনুসন্ধানী সাংবাদিক হিরুকে হয়রানির প্রচেষ্টা ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তার: ক্র্যাকের নিন্দা কলাতলীর আব্দুর রহিমের মরদেহ কক্সবাজারের পথে:বুধবার বাদ জোহর ২ দফা জানাজা

ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন পর্যটক এক্সপ্রেসের ১৮ বগি

  • টিটিএন ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৪৭:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • 2713

কক্সবাজার থেকে ঢাকামুখী আন্ত:নগর ট্রেন পর্যটক এক্সপ্রেসের বাফার হুক ভেঙে যাওয়ায় ইঞ্জিনের সঙ্গে ১৮টি বগি বিচ্ছিন্ন হয়ে গেছে।

সোমবার রাত ৮টার কিছু সময় পরে দোহাজারী অতিক্রম করে পটিয়ায় ঢোকার সময় এ দুর্ঘটনা ঘটে বলে পূর্ব রেলের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) কামরুজ্জামান জানান।

ট্রেনের বগিগুলোকে সেখান থেকে নিয়ে আসার জন্য চট্টগ্রাম থেকে নতুন একটি ইঞ্জিন পাঠানো হয়েছে।

পর্যটক এক্সপ্রেস রাত ৮টায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। মাঝখানে এটি চট্টগ্রামে বিরতি দেয়।

পূর্ব রেলের ডিটিও (বিভাগীয় পরিবহন কর্মকর্তা) আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইঞ্জিনের সঙ্গে ট্রেনটির বগিগুলো সংযুক্ত করার যে যন্ত্র সেটি ভেঙে যাওয়ায় কোচগুলো বিচ্ছিন্ন হয়ে পড়ে। নতুন করে একটি ইঞ্জিন দুর্ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে।

রাত ১২টা পর্যন্ত পর্যটক এক্সপ্রেস ওই এলাকাতেই ছিল।

এর আগে ২৬ জুলাই কক্সবাজার থেকে ঢাকাগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনের হুক ভেঙে গিয়ে একটি বগি বিচ্ছিন্ন হয়। তখন সেটিকে রেখেই ট্রেনটি গন্তব্যের পথে ছুটে যায়।

সুত্র: বিডিনিউজ.কম

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন পর্যটক এক্সপ্রেসের ১৮ বগি

আপডেট সময় : ০১:৪৭:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫