ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিষেধাজ্ঞা অমান্য করে গভীর রাতে সাগরের মাছ পাচার তথ্য মহাসড়কে বাংলাদেশের ২০ বছরের গৌরবযাত্রা: কক্সবাজার থেকে শুরু হয়েছিল ডিজিটাল বাংলাদেশের বৈশ্বিক সংযোগ নেইমারের বিশ্বকাপ আক্ষেপ—২০২৬ কি হবে শেষ স্বপ্নপূরণের মঞ্চ? ডিএনএ রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যে পেলে ঈদের আগেই চার্জশিট: আইনমন্ত্রী স্পোর্টস ও ইভি গাড়ি প্রদর্শনীতে প্রধানমন্ত্রী মাতামুহুরী উপজেলার প্রথম ইউএনও শাহীন দেলোয়ার সীমান্তে বিজিবির বাধার মুখে বিএসএফ, পিছু হটতে বাধ্য হলো ভারতীয় বাহিনী ফোর্টিফাই রাইটসের বিবৃতি – আরসা প্রধান আতাউল্লাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দাবি কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হা’ম’লা চকরিয়ায় বাসের ধাক্কায় পথচারী নিহত কুকুরের নৈপুণ্যে টায়ারের ভেতর মিলল ইয়াবা চকরিয়ায় মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেল বৃদ্ধ বাবার প্যাসিফিক বীচ রিসোর্টে আগুনে পুড়ে ছাই ৩ কটেজ, ক্ষতি ৭০ লাখ টাকা খেলাঘরের মানববন্ধন :শিশুর ধর্ষক ও হত্যাকারীদের দ্রুত এবং সর্বোচ্চ শাস্তির দাবী

ইজারার অজুহাতে ‘চাঁদাবাজি’ থেকে পরিত্রাণ চান উখিয়ার পণ্য ব্যবসায়ীরা

উখিয়ায় ১০ টি সরকারি হাটবাজার, যেসব বাজারে নিয়মিত বিভিন্ন দেশী-বহুজাতিক বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিত্যপণ্য সরবরাহ করে থাকেন পরিবেশকরা ( ডিস্ট্রিবিউশন ডিলার)।

পণ্য পরিবহনের ক্ষেত্রে বাজারে গ্রাহকসেবা দিতে গিয়ে ইজারার নামে রীতিমতো চাঁদাবাজির কবলে পড়ে ভোগান্তি পোহাতে হচ্ছে যাদের।

স্থানীয় পণ্য পরিবেশকদের সংগঠন ‘উখিয়া উপজেলা পরিবেশক ও সরবরাহকারী (ডিস্ট্রিবিউটর) ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ইফতার ও মতবিনিময় সভায় উঠে আসে এই দুর্ভোগের কথা।

ব্যবসায়ীরা অভিযোগ করেন, পণ্যবাহী পরিবহন বাবদ প্রতিটির জন্য ২০০ থেকে ক্ষেত্র বিশেষে ৭০০ টাকা পর্যন্ত বাজার ইজারাদারের পক্ষে অর্থ সংগ্রাহকরা আদায় করে থাকেন।

বালুখালী বাজারের উদাহরণ টেনে এনে উপস্থিত এক ব্যবসায়ী বলেন, ” খাস কালেকশনের নামে বালুখালীতে জোর করে বেশি টাকা চায় সেখানকার অর্থসংগ্রহকারীরা, না দিলে পণ্য সরবরাহ করতে বাধা দেওয়া হয়৷ ”

সংগঠনের সভাপতি আব্দুল মাজেদ জানান, ” সরকারি মূসক/কর পরিশোধিত পণ্যের ক্ষেত্রে এভাবে ইজারার নামে অতিরিক্ত টাকা নেওয়ার কোনো যৌক্তিকতা নেই।”

সাধারণ সম্পাদক মুফিজুর রহমান বলেন,’ ১৪৩২ বঙ্গাব্দের ইজারার অর্থ সংগ্রহ আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হবে। আমরা এবার এই বিড়ম্বনা থেকে মুক্তি পেতে চাই। ‘

ব্যবসায়ীদের প্রত্যাশা উপজেলা প্রশাসন – ইজারাদারদের অযৌক্তিক অর্থ আদায় বন্ধে কার্যকর পদক্ষেপ নিবে।

মতবিনিময়ে সংগঠনটির শতাধিক সদস্য অংশ নেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নিষেধাজ্ঞা অমান্য করে গভীর রাতে সাগরের মাছ পাচার

ইজারার অজুহাতে ‘চাঁদাবাজি’ থেকে পরিত্রাণ চান উখিয়ার পণ্য ব্যবসায়ীরা

আপডেট সময় : ০১:১২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫