ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি: কক্সবাজার রেলস্টেশন ও বিমানবন্দরসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে ফ্রি ইন্টারনেট সেবা বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ পবিত্র শবে কদরের ফজিলত ও করণীয় রামুর টমটম চালক জিহাদ হত্যার প্রধান আসামি ‘টিকটকার’ আঁখি গ্রেপ্তার ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫২৮ ফ্লাইট বাতিল পেকুয়ায় আলোচিত মা–মেয়েকে সাজা দেওয়া সেই ইউএনও বদলি টানা ৭ দিনের ছুটি শুরু সৈকতে প্রশাসনের অভিযান: সুগন্ধার পর এবার কলাতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ রামুর উখিয়ারঘোনাতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি কাজল বাংলাদেশ-ভারত অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা জোরদারের আলোচনা তেলের সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী আজ পবিত্র শবে কদর হঠাৎ বৃষ্টি পর্যটন শহরে বিএসপিএ কক্সবাজার শাখার কার্যনির্বাহী সদস্য হলেন তারেক

ইউনিয়ন হাসপাতালের পাঁচ তলা থেকে পড়ে গেলেন এসির টেকনিশিয়ান!

বেসরকারি হাসপাতাল কক্সবাজার ইউনিয়ন হাসপাতালের ৫ম তলা থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন বেলাল হোসেন নামের এক এসির টেকনিশিয়ান।

শনিবার সন্ধ্যা ৬ টার সময় সদর হাসপাতাল সড়ক এলাকায় ইউনিয়ন হাসপাতালে এ ঘটনা ঘটে।

জানা যায়, ৫ম তলা থেকে পড়ে রক্তাক্ত অবস্থায় বেলাল হোসেনকে রাস্তায় পড়ে থাকতে দেখেন পথচারী ও সংশ্লিষ্টরা। তারা সেখান থেকে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেন।  পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা ৭ টার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

আহত বেলাল হোসেন কুমিল্লা লাকসাম এলাকার আব্দুল জব্বার এর ছেলে।

আহত বেলাল হোছেনের সহকর্মী  সেফায়েত জানান, ইলেক্ট্রোমার্ট লিমিটেডের এসি সার্ভিসিং টেকনিশিয়ান হিসেবে বেলাল কর্মরত আছেন। ইউনিয়ন হাসপাতালের ৫ম তলার এসির আউটডোর সার্ভিসিং করার সময় বিদ্যুতায়িত হয়ে তথা  কারেন্টের শক  খেয়ে নিচে পড়ে গেছেন বলে ধারণা করছেন তিনি।

এ বিষয়ে কক্সবাজার ইউনিয়ন হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছে, ইলেক্ট্রোমার্ট লিমিটেড কোম্পানিটিকে চুক্তির ভিত্তিতে এসি মেরামতের কাজ করানো হচ্ছিল।

এদিকে উঁচু ভবনে কাজ করতে গেলে যে নিরাপত্তা প্রস্তুতি দরকার এসির টেকনিশিয়ানরা তার তোয়াক্কা করে না এবং তাদের নিয়োগ দেয়া প্রতিষ্ঠানগুলোও বিষয়টিকে উপেক্ষা করে। তাই এরকম কাজে মৃত্যুসহ গুরুতর আহত হওয়ার ঝুঁকি থাকে বলে জানান ইলেক্ট্রিশিয়ানরা।

ট্যাগ :

ইউনিয়ন হাসপাতালের পাঁচ তলা থেকে পড়ে গেলেন এসির টেকনিশিয়ান!

আপডেট সময় : ১০:৪৭:৩২ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫