ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে যাচ্ছেন উখিয়া-টেকনাফের এমপি শাহজাহান চৌধুরী রোহিঙ্গা যুবককে কুপিয়ে টাকা ছিনতাই মৃত মায়ের পাশ ছাড়েনি হাতি শাবক ঈদ-উল-আযহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৮ টায়-প্রস্তুতি সভায় জেলা প্রশাসক টেকনাফে বিয়ার-মদসহ আটক ৩ মহেশখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু প্রেমে অমর হলেন জিন্নাত— প্রেমিকের বিয়ের আসরে বিষপান, একদিন পর মৃত্যু ওসি-এসআইয়ের গাফেলতি! থানায় অভিযোগের জেরে চলা বিরোধে বলি উখিয়ার সেই মা খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর ঈদগড়ে খাটের নিচে আগ্নেয়াস্ত্র, যুবক আটক পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই ছেলেকে বাঁচাতে গিয়ে নিহত মায়ের জানাজায় সরওয়ার-আনোয়ারীর কড়া বার্তা তিন নারীর শরীরে পেঁচানো ছিল ১ লাখ ২০ হাজার ইয়াবা ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর!

আলবীরা শঙ্কামুক্ত: মুখে প্লাস্টিক সার্জারী ও হাতে অস্ত্রোপচার হয়েছে

মাইলস্টোন ট্র‍্যাজেডিতে আহত কক্সবাজারের মেয়ে রুবাইদা নূর আলবীরা শঙ্কামুক্ত বলে ঢাকার বার্ন ইউনিটের চিকিৎসকেরা জানিয়েছেন।

মঙ্গলবার সকালে তার পুড়ে যাওয়া হাতে অস্ত্রোপচার এবং মুখে প্লাস্টিক সার্জারী করা হয় বলে জানিয়েছেন তার বাবা কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকার বাসিন্দা ও বাজারঘাটা মদিনা সেনিটারি এন্ড হার্ডওয়্যারের মালিক জসিম উদ্দিন।

তিনি জানান,তার কন্যার শরীরের ১০ শতাংশ পুড়ে গেছে, চেহারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানিয়ে বলেন আলবীরা এখন বিপদমুক্ত।

সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর একটি বিমান বিধস্ত হয়। এতে বহু শিক্ষার্থী ও শিক্ষক প্রাণ হারায়। আলবীরাও এ স্কুলের চতুর্থ শ্রেনীর ছাত্রী। তার বয়স ১০ বছর।

বর্তমানে আলবীরা বার্ন ইউনিটের ৫২০ নং ওয়ার্ডের ২১ নং বেডে চিকিৎসাধীন আছে। তার জন্যে জেলাবাসীর কাছে দোয়া চেয়েছেন পিতা জসিম উদ্দিন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আলবীরা শঙ্কামুক্ত: মুখে প্লাস্টিক সার্জারী ও হাতে অস্ত্রোপচার হয়েছে

আপডেট সময় : ১১:৫২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫