ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
“অধ্যক্ষ স.আ.ম. শামসুল হুদা চৌধুরী” যার আলোয় আলোকিত জনপদ নতুন কুড়িঁ স্পোর্টস উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা: জেলায় নিবন্ধন করেছে ৩ হাজার ৩৫২ জন কক্সবাজারে নানান আয়োজনে মহান মে দিবস পালিত ১৩ মাস পর টেকনাফ স্থলবন্দরে সীমান্ত বাণিজ্য শুরু: মিয়ানমার থেকে এলো কাঠ বোঝাই বোট কক্সবাজারে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস ও ডিজিটাল প্রতারণা চক্রের হোতা গ্রেফতার শ্রমিকদের অধিকার নিশ্চিতে বদ্ধপরিকর সরকার: রাষ্ট্রপতি দুপুরের মধ্যে কক্সবাজারসহ ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস শুভ বুদ্ধপূর্ণিমা আজ মহান মে দিবস আজ : শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন প্রবাসীর পাঠানো মালামাল আত্মসাতের অভিযোগ, যোগাযোগ বিচ্ছিন্ন রহমতুল্লাহ ও তার স্ত্রী’র চকরিয়ায় পা’চা’রচ’ক্রের নারী সদ’স্য গ্রে’প্তা’র শুভ বুদ্ধ পূর্ণিমা: কক্সবাজারে বর্ণাঢ্য র‍্যালি ও সদ্ধর্ম সভার ব্যাপক প্রস্তুতি নাইক্ষ্যংছড়ি সীমান্তে বার্মিজ গরুসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বিজিবি হাইকোর্টের রায়ে শিলখালীর ইউপি চেয়ারম্যান পদে বহাল কামাল হোসেন কক্সবাজারে আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত

আর্জেন্টিনার বিপক্ষে শেষ কবে জিতেছিল ব্রাজিল

দক্ষিণ আমেরিকা অঞ্চলের (কনমেবল) বিশ্বকাপ বাছাইয়ে বুধবার সকালে মুখোমুখি হবে আর্জেন্টিনা–ব্রাজিল। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের এই ম্যাচ ঘিরে উত্তেজনা ক্রমে দানা বাঁধছে।

দুই দলের সবচেয়ে বড় দুই তারকা তারকা লিওনেল মেসি ও নেইমার না থাকলেও এই ম্যাচ ঘিরে উত্তাপের কমতি নেই। এরই মধ্যে ম্যাচটিকে কেন্দ্র করে শুরু হয়েছে নানা আলাপ–আলোচনা। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি প্রতিপক্ষ ব্রাজিলকে সমীহ করার কথা বলেছেন। আর ব্রাজিল অধিনায়ক মার্কিনিওস বলেছেন, টানা ব্যর্থতার পর এবার তাদের জেতার পালা।

সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনা ও ব্রাজিলের ফুটবল অবশ্য দুই মেরুতে। কাতার বিশ্বকাপ জয়ের পর থেকে আর্জেন্টিনা রীতিমতো উড়ছে। বিশ্বকাপ বাছাইয়েও বিশ্ব চ্যাম্পিয়নদের অবস্থান এখন সবার ওপরে।

অন্যদিকে সেই একই বিশ্বকাপ থেকে ধুঁকছে ব্রাজিলের ফুটবল। গত বছর কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে তারা বিদায় নিয়েছে। ভালো করতে পারছে না বিশ্বকাপ বাছাইয়েও। এমনকি আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের সাম্প্রতিক রেকর্ডও হতাশাজনক। সর্বশেষ চার ম্যাচের মধ্যে কোনোটিতেই জেতেনি ব্রাজিল। ৩টিতে হেরেছে, ড্র করেছে আরেক ম্যাচে।

আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল সর্বশেষ মাঠে নেমেছিল ২০২৩ সালের নভেম্বরে। মারাকানায় মারামারি ও সংঘর্ষের সেই ম্যাচে আর্জেন্টিনা জিতেছিল ১–০ গোলে। এর আগে ২০২১ সালের নভেম্বরে কাতার বিশ্বকাপের বাছাইয়ে আর্জেন্টিনা–ব্রাজিলের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।

একই বছরের সেপ্টেম্বরেও দুই দলের মুখোমুখি হওয়ার কথা ছিল, কিন্তু নানা বিতর্কিত ঘটনায় বাতিল হয়েছিল সেই ম্যাচ। এর আগে ২০২১ সালের জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল।

সেই ম্যাচে আনহলে দি মারিয়ার একমাত্র গোলে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। ২০১৯ সালের নভেম্বরে সৌদিতে দুই দলের মুখোমুখি প্রীতি ম্যাচেও ১–০ গোলে জিতেছিল আর্জেন্টিনা।

আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের জয় খুঁজতে হলে যেতে হবে ২০১৯ সালের জুলাইয়ে। কোপা আমেরিকার সেমিফাইনালে সেবার আর্জেন্টিনাকে ২–০ গোলে হারিয়েছিল ব্রাজিল। জয়ের পথে ব্রাজিলের হয়ে গোল করেছিলেন গ্যাব্রিয়েল জেসুস ও রবার্তো ফিরমিনো। অর্থাৎ ব্রাজিলের জয়ের খোঁজে ফিরতে হলো প্রায় ৬ বছর আগে।

লম্বা সময় পর আর্জেন্টিনার বিপক্ষে জয়ের জন্য উন্মুখ হয়ে থাকার কথা বলেছেন ব্রাজিল অধিনায়ক মার্কিনিওস। তিনি বলেছেন, ‘আমরা সম্ভাব্য সেরা উপায়ে প্রস্তুতি নিচ্ছি। কারণ, আমাদের জয়ের সময় এসেছে। লম্বা সময় ধরে আমরা (আর্জেন্টিনার বিপক্ষে) জিতি না।’

বুয়েনস এইরেসে বুধবারের ম্যাচ দিয়ে ব্রাজিল তাদের জয়খরা ঘুচাবে নাকি আর্জেন্টিনা জয়রথ অব্যাহত রাখবে, সেটাই দেখার অপেক্ষা।

সূত্র: প্রথম আলো

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

“অধ্যক্ষ স.আ.ম. শামসুল হুদা চৌধুরী” যার আলোয় আলোকিত জনপদ

আর্জেন্টিনার বিপক্ষে শেষ কবে জিতেছিল ব্রাজিল

আপডেট সময় : ০৪:৩৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫