ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জননেতা নুরুল আবছারে চিকিৎসায় পাশে দাঁড়ানোর আহবান বাড়লো তেলের দাম: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ‘মালয়েশিয়া এয়ারপোর্ট’ কচ্ছপিয়া ও নোয়াখালী পাড়া: চলছে মানবপাচার ও অপহরণ উখিয়ায় গলায় ফাঁস লাগানো সেই কিশোরের মৃত্যু জরুরি স্বাস্থ্যসেবায় দেশের শ্রেষ্ঠত্ব অর্জন পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আগামীর সময়ের কক্সবাজার প্রতিনিধি হলেন সাংবাদিক ইমরান হোসাইন নিজের অস্ত্রের গু’লিতে পুলিশ সদস্য নি’হ’ত কচ্ছপিয়ায় কৃষি কর্মকর্তা জহিরের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে কৃষক সমাবেশ ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত : জয়সওয়াল ভূমিকম্পে কাঁপল পাকিস্তান মানবতার দায়: বৈশ্বিক সহায়তা ও আইনগত পদক্ষেপ এখন জরুরি শুরু হলো হজযাত্রা, প্রথম ফ্লাইটে ৪১৯ বাংলাদেশি জেদ্দায়

আন্দোলনের ১১তম দিনেও শাহবাগে অনড় প্রাথমিকের শিক্ষকেরা

  • টিটিএন ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:২৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • 279

পুনরায় নিয়োগের দাবিতে ১১তম দিনেও শাহবাগে অনড় অবস্থান নিয়েছেন বাদ পড়া প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল দশটা থেকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন তারা।

আন্দোলনকারী শিক্ষকদের অভিযোগ, তিনটি ধাপে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন প্রাথমিকের ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ছয় হাজার ৫৩১ জন সহকারী শিক্ষক। কিন্তু গত ২ ফেব্রুয়ারি এক রিটের আদেশে হাইকোর্ট তাদের নিয়োগ বাতিল করে।

এরপর থেকেই পুনরায় নিয়োগের দাবিতে শাহবাগে অবস্থান করে আসছে তারা। চাকরিতে যোগদানের বিষয়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না বলে জানিয়েছেন।

গত সোম ও বৃহস্পতিবার তাদের অবস্থান কর্মসূচি ছত্রভঙ্গ করতে জল কামান ও সাউন্ড গ্রেনেড ছোঁড়ে পুলিশ। এছাড়া আন্দোলন দমাতে পুলিশ তাদের ওপর লাঠিপেটাও করে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জননেতা নুরুল আবছারে চিকিৎসায় পাশে দাঁড়ানোর আহবান

আন্দোলনের ১১তম দিনেও শাহবাগে অনড় প্রাথমিকের শিক্ষকেরা

আপডেট সময় : ০৯:২৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫