ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় দফায় দফায় সংঘর্ষ ও বসতবাড়িতে অগ্নিসংযোগ: আহত একাধিক পেশকারপাড়ায় ফারুক হত্যার ঘটনায় মামলা, আসামী হলেন যারা…  সীমান্তের ৫শ হতদরিদ্রকে ফ্রীতে ৪ ধরণের সেবা দিলো ১১ বিজিবির রামুতে কোমলমতি খেলাঘর আসরের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হামে মৃত্যু, সামনে ডেঙ্গু, এ কেমন জীবন? নারায়ণগঞ্জে পুলিশ পিটিয়ে আসামি ছিনতাইয়ের দুই হোতাসহ ৭ জন কক্সবাজারে গ্রেফতার ঈদগাঁওর আলোচিত সেলিম হত্যা মামলার প্রধান আসামি আতাউল্লাহ গ্রেফতার আরাকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে দেশে ফিরিয়ে আনলো বিজিবি কক্সবাজারে এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, জনজীবনে অস্বস্তি সোনাদিয়ায় প্রশাসনের অভিযান: অবৈধ স্থাপনা উচ্ছেদ কালিরছড়ায় সাহেদের ই’য়াবা নাকি টাকার ব্যাগ ছি’নতাই? শিক্ষক সংকটসহ শিক্ষা খাতের সমস্যা সমাধানে নীতিমালায় পরিবর্তন আনছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৪ হোটেল সী-হার্টের মালিক জাহাঙ্গীর আলম মারা গেছেন পেকুয়ায় পুকুরে গোসলে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কক্সবাজারে বিক্ষোভ “ইন্টেরিম তুমি কার, ফ্যাসিবাদের পাহারাদার”

আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল হয়েছে কক্সবাজারে। শুক্রবার জুমার নামাযের পর তারাবনিয়ারছড়া মসজিদের সামনে থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি মিছিল শহীদ মিনারে এসে শেষ হয়।

এসময় বিক্ষোভকারীরা সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মিছিলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে “ইন্টেরিম তুমি কার, ফ্যাসিবাদের পাহারাদার”, “ওয়ান টু থ্রি ফোর আওয়ামীলীগ নো মোর”, আওয়ামীলীগের গদিতে আগুন জ্বালাও একসাথে” সহ নানান স্লোগান শোনা যায়।

জুলাই আন্দোলনে স্বজন হারানো কিংবা আহত বিপ্লবীদের প্রতি একাত্মতা প্রকাশ করে সংগঠক লাদেন বলেন,”হয় আমাদেরও হত্যা করুন নাহয় আওয়ামীলীগকে নিষিদ্ধ করুন।”

অন্তর্বর্তী সরকারের উপর প্রশ্ন ছুঁড়ে তিনি আরও বলেন, “যে সরকার খুন, গুম ও মানুষের লাশের উপর বসে, যাদেরকে ফেরাউন ও নমরুদের সাথে তুলনা দেওয়া যায়, সেই রাজনৈতিক দল নিষিদ্ধ করার দাবীতে কেন ছাত্র জনতার মাঠে নামতে হবে?”

আওয়ামীলীগের বিচারের দাবিতে আবারো ৩৬ শে জুলাই নামিয়ে আনার হুঁশিয়ারি দিয়ে জাতীয় নাগরিক পার্টির সংগঠক জুনায়েদ আহমেদ বলেন, জুলাই আন্দোলনে দুই হাজার প্রাণ কেঁড়ে নেওয়া, শত শত মা বাবার বুক খালি করা, ভাই-বোনের হাত পা কেঁড়ে নেওয়া আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে বাংলার ছাত্র জনতা আবারও রাজপথে নেমে এসেছে। দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে ছাত্র জনতা রাজপথে আবারও বুক পেতে দাঁড়িয়ে যাবে।

চলমান ব্যবস্থাকে প্রহসন উল্লেখ করে এই সংগঠক আরো বলেন, আওয়ামীলীগ নিষিদ্ধের ক্ষেত্রে কোন কম্প্রোমাইজ চলবে না। জুলাইয়ে আহতদের রক্তের দাগ এখনও শুকায়নি।”

তাই অনতিবিলম্বে সকল রাজনৈতিক কার্যক্রম বন্ধসহ আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবী জানান তিনি।

আওয়ামীলীগকে জাতিসংঘ স্বীকৃত গনহত্যাকারী আখ্যা দিয়ে কক্সবাজার জেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক আবু তালহা বলেন, আওয়ামী স্বৈরাচার ২০০৮ সালের পিলখানা হত্যাকান্ড থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই পর্যন্ত অসংখ্য মানুষ হত্যা করেছে। এদেশের মানুষের জীবন রক্ষার্থে আওয়ামীলীগকে নিষিদ্ধ করতেই হবে।

আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ উল্লেখ করে তিনি বলেন, এদেশে কোনো হত্যাকারী রাজনীতি করতে পারবে না। আগামীর বাংলাদেশ হবে প্রগতির, শান্তির।

কর্মসূচিতে দেশের সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামীলীগের রাজনীতি বন্ধ করার জন্য আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় দফায় দফায় সংঘর্ষ ও বসতবাড়িতে অগ্নিসংযোগ: আহত একাধিক

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কক্সবাজারে বিক্ষোভ “ইন্টেরিম তুমি কার, ফ্যাসিবাদের পাহারাদার”

আপডেট সময় : ০৭:১১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫