ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীমান্তের ওরা ২১ জন, ৫ লাখ করে মাদক ব্যবসার শেয়ার! রামুতে এসএসসি পরীক্ষায় পাসের হার ৫৯.২২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১০২ জন, শীর্ষে বাঁকখালী ও ক্যান্টনমেন্ট স্কুল শিক্ষক দম্পতির কন্যা ফাউজিয়ার সাফল্য, এসএসসিতে গোল্ডেন A+ সর্বোচ্চ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে সম্মাননা পেলেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী প্রধানমন্ত্রী কি ভারত সফরে যাচ্ছেন, যা জানা গেল চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় ছাত্রদল নেতার মৃত্যু, আহত ২ এবারও ছাত্রদের চেয়ে এগিয়ে ছাত্রীরা ‘র’ প্রধান ঢাকায় মহেশখালীতে কোন বিদ্যালয়ে কত পাস: জিপিএ-৫ পাওয়ার শীর্ষে কোন প্রতিষ্ঠান এসএসসি: ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি, শতভাগ পাস ৬৬৯টিতে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান নরেন্দ্র মোদি: ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পেকুয়ায় এসএসসিতে পাসের হার ৪৮.৫৪%, দাখিলে ৭০.৭৬% : জিপিএ ৫ পেয়েছে ৬৮ জন এসএসসিতে কক্সবাজারে পাসের হার ৫৭.০৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৮৯৯ জন চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি ২০২৬: কক্সবাজারে এগিয়ে বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি

আইনজীবী আলিফের পরিবারকে কোটি টাকা দেওয়ার ঘোষণা

  • টিটিএন ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৪৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • 265

চট্টগ্রামে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারকে ঘিরে তার অনুসারীদের সঙ্গে হওয়া সংঘর্ষে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের পরিবারকে এক কোটি টাকা অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন।

নিহত সাইফুল ইসলামের তিন বছর বয়সী ছোট্ট মেয়েটির পড়াশোনার দায়িত্ব, ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর চিকিৎসা ও আগত সন্তানের ভবিষ্যৎ, স্বামীহারা স্ত্রীর জন্য একটি স্থায়ী আয়ের ব্যবস্থা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এই উদ্যোগের কথা জানিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন।

তিনি বলেন, শত কোটি টাকা দিয়েও আমরা শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে তার নিষ্পাপ সন্তানের কাছে ফিরিয়ে দিতে পারবো না। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি, বাংলার জমিনে মজলুমের প্রতীকী ইতিহাস হয়ে ওঠা এই পরিবারের পাশে অন্তত এক কোটি টাকার উপহার নিয়ে দাঁড়াতে চাই। যা শহীদ সাইফুল ইসলামের আলিফের ছোট্ট মেয়েটির পড়াশোনার দায়িত্ব, ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর চিকিৎসা ও আগত সন্তানের ভবিষ্যৎ, স্বামীহারা মায়ের জন্য একটি স্থায়ী আয়ের ব্যবস্থা নিশ্চিত করতে এই উপহার ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ। এ উদ্যোগের বিষয়টি ইতিমধ্যে তার পরিবারকে জানানো হয়েছে।

জানা গেছে, আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের নিজস্ব তহবিল থেকে প্রাথমিকভাবে এক লাখ টাকা উপহার দিয়ে এই মহৎ উদ্যোগের যাত্রা শুরু হয়েছে।

দেশবাসীর কাছে এই মানবিক দায়িত্ব পালনে আন্তরিক ভালোবাসায় নিজ নিজ সামর্থ্য অনুযায়ী উপহার নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন। এটি শুধু একটি পরিবারের পাশে দাঁড়ানো নয়, বরং ভালোবাসা এবং ঐক্যের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন তিনি।

‘শহীদ পরিবারের জন্য ফাউন্ডেশনের এক কোটি টাকার উদ্যোগ’ বাস্তবায়নে ফাউন্ডেশনের সদ্য উদ্ভাবিত এবং শতভাগ নিরাপদ প্ল্যাটফর্ম helpnhelper.com এর সংযুক্ত লিংকে ক্লিক করে দেশ-বিদেশ থেকে সহজেই অংশগ্রহণ করা যাবে।

তিনি আরও জানান, এর মাধ্যমে যে কেউ যেকোনও পরিমাণ উপহার সহজেই প্রদান করতে পারবেন। তহবিলে কত টাকা জমা হয়েছে, তার লাইভ আপডেটও সঙ্গে সঙ্গে প্রদর্শন করা হবে। আগামী ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবসে, উত্তোলিত পুরো উপহার সরকারি এবং বেসরকারি দায়িত্বশীলদের উপস্থিতিতে শহীদ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সীমান্তের ওরা ২১ জন, ৫ লাখ করে মাদক ব্যবসার শেয়ার!

আইনজীবী আলিফের পরিবারকে কোটি টাকা দেওয়ার ঘোষণা

আপডেট সময় : ১০:৪৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪