ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রবিবার সকাল ১০ টার মধ্যে নিজ উদ্যোগে সৈকতের স্থাপনা না সরালে উচ্ছেদ অভিযান হ্নীলায় ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ কর্মসূচীর উদ্বোধন করলেন এমপি শাহজাহান চৌধুরী আপেল মাহমুদ কে ট্যুরিস্ট পুলিশের হেডকোয়ার্টারে বদলি শুধু অন্যায় নয়, আমার সঙ্গে জুলুম করা হয়েছে: আনিস আলমগীর শহরে নর্দমা পরিস্কার অভিযানের উদ্বোধন করলেন এমপি কাজল সুগন্ধা পয়েন্টে অর্ধগলিত মৃত ডলফিন টেকনাফের কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি নেওয়াজ শরীফ গ্রেফতার শ্রমিকদের বেতন-বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধের নির্দেশ ভোটের কালি নখ থেকে মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার মির্জা আব্বাসের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানি হামলায় ‘সৌদি আরবে ৫টি মার্কিন সামরিক বিমান’ ক্ষতিগ্রস্ত কুতুবদিয়া সৈকতে পড়ে আছে দেড় টন ওজনের মৃত তিমি দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ রামুতে এনসিপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

অপহৃত নুরুল ইসলাম কে উদ্ধারে টেকনাফের পাহাড়ে যৌথ অভিযান

টেকনাফের হ্নীলার পশ্চিম লেদা এলাকার অপহৃত নুরুল ইসলাম কে উদ্ধার এবং অপহরণচক্রের আস্তানা ধ্বংসে পুলিশ, র‌্যাব ও বিজিবির যৌথ অভিযান পরিচালিত হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর জানান, রবিবার (২৩ নভেম্বর) ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত টেকনাফের হ্নীলা ২৪নং লেদা রোহিঙ্গা ক্যাম্প এবং নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের লাগোয়া গহীন পাহাড়ে যৌথ অভিযান পরিচালিত হয়। অপহৃত নুরুল ইসলাম (৫০)কে উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে এ অভিযান চালানো হয়।

ওসি জায়েদ নূর বলেন, ড্রোন ক্যামেরা ও আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় পরিচালিত এ অভিযানে অপহরণকারীদের বিভিন্ন আস্তানা ধ্বংস করা হয়েছে। মামলার এজাহারনামীয় আসামীসহ মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিক (রোহিঙ্গা) ও স্থানীয়দের সমন্বয়ে গঠিত এই সশস্ত্র সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, মানব পাচার, অপহরণ এবং মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

তিনি আরও জানান, অপহৃত ব্যক্তিকে উদ্ধারসহ এসব অপরাধ নির্মূলে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগ :

রবিবার সকাল ১০ টার মধ্যে নিজ উদ্যোগে সৈকতের স্থাপনা না সরালে উচ্ছেদ অভিযান

অপহৃত নুরুল ইসলাম কে উদ্ধারে টেকনাফের পাহাড়ে যৌথ অভিযান

আপডেট সময় : ০৮:৫০:০৩ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫