ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২ দশকেরও বেশী সময় পর রামুর হাতে শিরোপা টেকনাফে অপহরণের দুই দিন পর রোহিঙ্গা কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক টেকনাফে মুক্তিপণ আদায়ের পরও অপহৃত ঈদগাঁওর ২ বাসিন্দা উদ্ধার পেকুয়ার শিলখালীতে মাদকবিরোধী অভিযান, আটক ২ মুরগির ওজনে কারসাজি : ৩ কেজি ৩০০ গ্রাম বলে বিক্রি, অন্য দোকানে ওজন ২ কেজি ২০০ গ্রাম বিষপান করে উখিয়া হাসপাতালে দিনমজুর মমতাজ : অ্যাম্বুলেন্স দিল না হাসপাতাল কর্তৃপক্ষ জসিম উদ্দিন হেলাল কে ভারতে নিয়ে যাওয়া হচ্ছে : দোয়া কামনা পরিবারের ঈদগাঁও উপজেলা সমবায় অফিসারের নিয়োগকৃত পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন কমিটি বাতিল বাঁকখালী নদীকে সংকটাপন্ন ঘোষণা, দখলদার উচ্ছেদে হাইকোর্টের পুর্ণাঙ্গ রায় চট্রগ্রামে পুলিশের উপর হামলা: সন্ত্রাসী ‘বিহারী বগা’কে প্রধান করে ২৭১ জনের বিরুদ্ধে মামলা রান্নাঘর রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা উখিয়া প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন : সভাপতি শাহীন,সহ-সভাপতি সেলিম, সম্পাদক ফারুক কলেজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত ইমতিয়াজের মৃত্যু সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে থার্ড টার্মিনাল

এই গরমে প্রাণ জুড়াতে যা খাবেন

গরমে ঠান্ডা কিছু খাওয়ার জন্য মন হাহাকার করবেই। হাত বাড়ালেই যেখানে আইসক্রিম, বিভিন্ন প্যাকেটজাত জুস আর কোল্ড ড্রিংকস পাওয়া যায়, সেখানে স্বাস্থ্যকর কিছু খাওয়ার অভ্যাস রাখা আসলেই কঠিন। তবে একটা কথা, আপনার শরীরের যত্ন নিতে হবে আপনাকেই। কোনটা আপনার জন্য ভালো, কোনটা নয় সেটুকু জানা জরুরি। সেইসঙ্গে খেতে হবে এমন কিছু যা আপনার শরীরের জন্য ক্ষতির কারণ হবে না। এই গরমে প্রাকৃতিক পানীয় বেছে নিন। চলুন জেনে নেওয়া যাক, কোন পানীয়গুলো এসময় পান করতে পারেন-

১. আখের রস

আখের রস বিভিন্ন সমস্যার প্রাকৃতিক প্রতিকার হিসেবে ব্যবহৃত হয়। এটি একটি প্রাকৃতিক এনার্জি ড্রিংক। আখের রস খেলে তা রক্তরস এবং শরীরের তরল তৈরিতে সাহায্য করে, যা পানিশূন্যতা এবং শরীরের নিস্তেজভাব মোকাবিলায় সাহায্য করে। আখের রসে পুদিনা পাতা মিশিয়ে পান করতে পারেন। এতে স্বাদ আরও বাড়বে, সেইসঙ্গে আপনি আরও সতেজ অনুভব করবেন।

২. লাচ্ছি

দই দিয়ে তৈরি এই পানীয় গরমে আপনাকে শীতল রাখতে অন্যতম কার্যকরী পানীয়। সবচেয়ে ভালো দিক হলো, সহজেই এতে অনেক বৈচিত্র্য যোগ করা যায়। ক্লাসিক থেকে পুদিনা, অ্যাভোকাডো, আম থেকে কলা আখরোট এবং আরও অনেক কিছু।

৩. লেবুর শরবত

গ্রীষ্মের সবচেয়ে জনপ্রিয় পানীয় লেবুর শরবত কেন মিস করবেন? দ্রুত তৈরি করা যায় এবং সুস্বাদু বলে এই পানীয় সবার কাছেই বেশ পছন্দের। পুদিনা পাতা, লেবু, চিনি এবং পানি দিয়ে তৈরি করে নিন লেবুর শরবত। স্বাদ ও পুষ্টি বাড়াতে চাইলে জিরা, গোল মরিচ ইত্যাদি মসলাও যোগ করতে পারেন।

৪. তরমুজের রস

গ্রীষ্মের সেরা ফলের মধ্যে একটি হলো তরমুজ। এর রস আরও ভালো। এর অত্যন্ত সতেজ এবং হাইড্রেটিং বৈশিষ্ট্য শরীরকে হাইড্রেটেড এবং সতেজ রাখতে সাহায্য করে। তাই এই গরমে প্রাণ জুড়াতে তরমুজের টাটকা রসে চুমুক দিতেই পারেন।

৫. বার্লি ওয়াটার

বার্লি ওয়াটার সুস্বাস্থ্যের জন্য একটি প্রাচীন প্রতিকার। এটি তৈরি করতে আপনার যা যা লাগবে তা হলো বার্লি, পানি, লবণ, কয়েক ফোঁটা মধু এবং লেবু। সুস্বাদু এই পানীয় গরমে আপনার প্রাণ তো জুড়াবেই, সেইসঙ্গে এটি শরীরের জন্য আরও অনেক উপকারিতা নিয়ে আসবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

২ দশকেরও বেশী সময় পর রামুর হাতে শিরোপা

এই গরমে প্রাণ জুড়াতে যা খাবেন

আপডেট সময় : ০২:২৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫