ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দু’র্ঘ’ট’না, বিমানবাহিনীর ৩ সদস্য নি’হ’ত শক্তিশালী টেকনাফকে হারিয়ে ফাইনালে রামু : ম্যান অব দ্যা ম্যাচ কৌশিক বড়ুয়া প্রতিষ্ঠা বার্ষিকী পালনে কক্সবাজার জেলা বিএনপির সভা: দিনব্যাপী কর্মসূচি পালনের প্রস্তুতি চকরিয়ায় বাসে তল্লাশি : ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক আটক আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি উজানটিয়া বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশে বসানো হচ্ছে জিও ব্যাগ, এলাকাজুড়ে স্বস্তি সভাপতির ‘না’,সেক্রেটারির ‘হ্যাঁ’ : মিলনায়তনে সীরাতুন্নবী (সা:) মাহফিল আয়োজন নিয়ে আইনজীবী সমিতির বিতর্ক কক্সবাজার সৈকতে স্থাপনা নির্মাণ: ডিসিসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা কক্সবাজারে জমি রেজিস্ট্রেশনে ডিসির অনুমতি বাতিলে প্রধানমন্ত্রীর কাছে এমপি শাহজাহান চৌধুরীর চিঠি উখিয়ার বরেণ্য আলেম আলিম উদ্দিন পীরের জানাযা সম্পন্ন চিরকুট পাঠালেই পুলিশ পৌঁছাবে ঠিকানায়: উখিয়ায় অপরাধ দমনে নতুন উদ্যোগ পুলিশী হেফাজতে থাকা সাবেক মেয়র আলমগীর চৌধুরী অসুস্থ : চমেকে প্রেরণ টেকনাফের বাহারছড়ায় ৫০ লিটার দেশীয় মদসহ আটক ১ পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

সারাদেশের ন্যায় কক্সবাজারেও অনুষ্ঠিত হয়েছে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন।

শনিবার সকালে জেলা স্বাস্থ্যবিভাগ ও পৌরসভার আয়োজনে শহরের বাহারছড়া গণস্বাস্থ্য হাসপাতালে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা: মোহাম্মদুল হক।

উদ্বোধনকালে সিভিল সার্জন বলেন, এবারের ভিটামিন এ ক্যাস্পেইনে কোন শিশু ভিটামিন এ ক্যাপসুল খাওয়া থেকে বাদ পড়লে পরবর্তী চারদিন স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ করে তাদেরকে এটি খাওয়ানো হবে। এ ছাড়া সংশ্লিস্ট ইপিআই সেন্টারগুলোতেও খাওয়ানো যাবে এই ক্যাপসুল।

অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক রুবাইয়া আফরোজের সভাপতিত্বে এতে ইউনিসেফ প্রতিনিধি মো: শাহআলম, জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট সাইফুল হক, পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর আব্দুর রহিম, প্রত্যাশী সংস্থার প্রতিনিধিসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।

সকাল আটটা থেকে বিকেল চারটা পর‌্যন্ত দিনব্যাপী এই ক্যাম্পেইনে জেলার আটটি উপজেলার ১,৮১৪টি কেন্দ্রে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৬১ হাজার ৬৫৯ জনকে নীল রং-এর এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ২৭ হাজার ৮০৬ জন শিশুকে লাল রং এর একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর আওতায় আনা হবে বলে এ সময় জানানো হয়।

ট্যাগ :

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দু’র্ঘ’ট’না, বিমানবাহিনীর ৩ সদস্য নি’হ’ত

কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

আপডেট সময় : ০৪:২১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫