ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৃহত্তর মনোহরখালী ঐক্য পরিষদের জার্সি উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সফর, ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী কক্সবাজারে স্বাধীনতার ৫৫ বছরেও আলোর মূখ দেখেনি উখিয়ারঘোনা-গর্জনিয়া সড়ক : লাখো মানুষের ভোগান্তি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান জসিম বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ দাপট দেখিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করল মেক্সিকো কউকের নতুন চেয়ারম্যান পেকুয়ার প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিন ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন বাংলাদেশি তারকা সঞ্জয় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কৃত নেতার অপপ্রচারে কক্সবাজার যুবদলের ব্যাখ্যা টেকনাফ পৌর জামায়াতের সভায় জেলা আমীর আনোয়ারী – “সীমান্ত জনপদের অধিবাসীরা আতঙ্কে দিনাতিপাত করছে “ কক্সবাজারে মানব পাচার প্রতিরোধে সমন্বয় সভা: সেবাদানকারী প্রতিষ্ঠানের সহযোগিতা জোরদারের আহ্বান ১৯৭৯ সালে রেজুখালে বৃক্ষরোপণ কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরল আলোকচিত্র নৌপরিবহন খাতের আধুনিকায়নে মাতারবাড়ী ও বে-টার্মিনাল নির্মাণে জোর

প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের অপেক্ষায় কক্সবাজার 

শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজার আসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তাঁরা রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন। এ সফরকে ঘিরে কক্সবাজার ও উখিয়ায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে, এখন তাদের অপেক্ষায় পুরো কক্সবাজার।

সফরসূচি অনুযায়ী জাতিসংঘ মহাসচিব ১৮ নম্বর ক্যাম্পের লার্নিং সেন্টার, রো*হিঙ্গা সাংস্কৃতিক স্মৃতি কেন্দ্র ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সেবা এবং ত্রাণ বিতরণ কেন্দ্র পরিদর্শন করবেন।

সন্ধ্যায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বর্ধিত ২০ নম্বর এলাকার মাঠে লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টা।

এ সফরকে কেন্দ্র করে সেনাবাহিনীর তত্ত্বাবধানে মাঠে রয়েছে পুলিশ, এপিবিএন, জেলা প্রশাসন এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টার আগমনকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা বলয় থাকবে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

অন্যদিকে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মধ্যে অনুষ্ঠিত হয়েছে বৈঠক।

শুক্রবার (১৪ মার্চ) সকাল ১০টার দিকে এ বৈঠক শুরু হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব একই বিমানে কক্সবাজার ভ্রমণ করবেন।

জানা গেছে, দুপুরের দিকে কক্সবাজারে পৌঁছাবেন দুজন। এর মধ্যে জাতিসংঘ মহাসচিব কিছুক্ষণ কক্সবাজারে রেস্টে থাকবেন। এরমধ্যে কক্সবাজারের বিভিন্ন প্রোগ্রামে অংশ নেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এসময় বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করার কথাও রয়েছে তাঁর।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের অপেক্ষায় কক্সবাজার 

আপডেট সময় : ১১:৩৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫