ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণমাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত অসত্য ও বিভ্রান্তিকর খবরের প্রতিবাদ লোহাগাড়ায় এক দিনের ব্যবধানে দুই মৃত্যু, কিশোরীর পর সাবেক স্কুল দপ্তরীর মরদেহ উদ্ধার মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লোহাগাড়ায় হেফজখানার শিক্ষক জাফর আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা উখিয়ার নিখোঁজ মাদ্রাসা ছাত্র টেকনাফে উদ্ধার, গ্রেপ্তার ২ পুজামন্ডপ পরিদর্শন করবেন : দুই দিনের সফরে সোমবার কক্সবাজার আসছেন মন্ত্রী সাচিং প্রু দুই দিনের সফরে মঙ্গলবার কক্সবাজার আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ২৪ ঘন্টায় জেলায় তিন অগ্নিকাণ্ড হিমঘরে ১০ মরদেহ, ডিএনএ টেস্টের পর হস্তান্তর, ঘটনাস্থলে তদন্ত কমিটি, মামলায় কারাগারে রিসোর্ট ম্যানেজার ১৯ কোটি ৫৭ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি আলোচিত ইয়াবা মামলার আসামী সলিম উল্লাহ গ্রেফতার সাত খু’ন, মেজর সিনহা ও আবরার হ’ত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মালিক তানভীরের পোষা কুকুর সহ পালায় টুপটুপের কর্মীরা

শিহাব নিহতের ঘটনায় ন্যায়বিচার চেয়েছে কক্সবাজার কমিউনিটি অ্যালায়েন্স

কক্সবাজার সদর উপজেলার সমিতি পাড়ায় ২৪ ফেব্রুয়ারি ২০২৫ সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শিহাব কবির নাহিদ (৩২) নিহত হওয়ার ঘটনায় কক্সবাজার কমিউনিটি অ্যালায়েন্স গভীর শোক ও তীব্র নিন্দা প্রকাশ করে একটি বিবৃতি পাঠিয়েছে সংবাদ মাধ্যমে।

বিবৃতিটি হুবহু তুলে ধরা হলো-
প্রত্যক্ষদর্শী ও পরিবারের বরাতে জানা গেছে, বিমান বাহিনীর তল্লাশি চৌকিতে অবস্থানরত সশস্ত্র সদস্যদের গুলিতে নাহিদের মৃত্যু হয়েছে। তবে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জনসংযোগ বিভাগ ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) তাদের বিবৃতিতে এই ঘটনার অভিযোগ অস্বীকার করেছে, যার ফলে নাহিদের মৃত্যুর কারণ নিয়ে ধোয়াশা সৃষ্টি হয়েছে। কক্সবাজার কমিউনিটি অ্যালায়েন্স এই নৃশংস হত্যাকাণ্ডের বিষয়ে একটি বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, কুতুবদিয়া পাড়ার এক তরুণের সঙ্গে তল্লাশি চৌকিতে হেলমেট পরাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা শুরু হয়। এরপর বাকবিতণ্ডাটি উত্তেজনার দিকে চলে যায় এবং স্থানীয়রা প্রতিবাদ জানাতে ঘটনাস্থলে উপস্থিত হন। এই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষের একপর্যায়ে, বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয়, যার ফলস্বরূপ শিহাব কবির নাহিদ গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান।

কক্সবাজার কমিউনিটি অ্যালায়েন্স উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, জাতীয় গণমাধ্যমে সমিতিপাড়া ও কুতুবদিয়া পাড়ার স্থানীয় জনগণকে দুষ্কৃতকারী হিসেবে উপস্থাপন করা হচ্ছে। *অথচ এই জনগণ মূলত জলবায়ু শরণার্থী, যারা প্রাকৃতিক দুর্যোগের কারণে আশেপাশের এলাকা থেকে এই অঞ্চলে বসবাস করছে এবং তাদের ভূমির অধিকার ও পুনর্বাসনের জন্য দীর্ঘদিন আন্দোলন করে আসছে। এভাবে তাদের ভুলভাবে চিত্রিত করার তীব্র প্রতিবাদ জানাচ্ছে কক্সবাজার কমিউনিটি অ্যালায়েন্স*।

কক্সবাজার কমিউনিটির অ্যালায়েন্স এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে এবং হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে। এই ধরনের ঘটনা শুধু কক্সবাজারের স্থানীয় জনগণের জন্য নয়, বরং পুরো জাতির জন্য এক বেদনাদায়ক ও ভয়ানক স্মৃতি হয়ে থাকবে।

আমাদের দাবি :
✔ অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ ও স্বচ্ছ বিচার বিভাগীয় তদন্ত পরিচালনা এবং প্রয়োজনে সামরিক আদালতে বিচার নিশ্চিত করা
✔ নিহতের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান
✔ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা
✔ দীর্ঘদিন ধরে চলা ভূমি-বিরোধের নিষ্পত্তি ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান

কক্সবাজার কমিউনিটির অ্যালায়েন্স এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত অসত্য ও বিভ্রান্তিকর খবরের প্রতিবাদ

শিহাব নিহতের ঘটনায় ন্যায়বিচার চেয়েছে কক্সবাজার কমিউনিটি অ্যালায়েন্স

আপডেট সময় : ০৬:৫৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫