টেকনাফে সেনা সদস্য তিতাস শেখের মৃ/ত্যুর ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাহারছড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) বিকেল ৪টার দিকে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, দায়িত্ব পালনকালে বীর সেনাসদস্য সৈনিক তিতাস শেখের মৃ/ত্যু অত্যন্ত বেদনাদায়ক। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বাহারছড়া দক্ষিণ শাখা বিএনপির সভাপতি ছৈয়দ হোছাইন, উত্তর শাখার সভাপতি সাবের আহাম্মদ, দক্ষিণ শাখার সদস্যসচিব ছৈয়দ আহাম্মদ, উত্তর শাখার সদস্যসচিব মো. ইলিয়াস, বাহারছড়া উত্তর শাখা যুবদলের সভাপতি মো. সেলিম উল্লাহ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জয়নাল, সদস্যসচিব মেহেদী হাসান, যুবদল নেতা মো. ইউসুফ, বাহাদুর রানা, বাহার সিকদার, জয়নাল ও সোহেল রানাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তাঁর মৃ/ত্যুর ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান।
বৃহস্পতিবার টেকনাফের একটি দুর্গম জঙ্গলে ১২০ জন কে জড়ো করে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পা/চা/রের প্রস্তুতি নিচ্ছিল একটি মানবপা/চা/রকারী চক্র। এ সময় যৌথবাহিনীর সদস্যদের সঙ্গে চক্রটির গো/লা/গু/লির ঘটনা ঘটে। এতে সেনা সদস্য তিতাস শেখ কাঁধের কাছে গুলিবিদ্ধ হন। পরে তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রামুর সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃ/ত্যু হয়।
নিজস্ব প্রতিবেদক: 




















