ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদর থানায় পুলিশের অভিযান: গ্রেফতার ১০ উখিয়ায় সাংবাদিকের বসতবাড়ি দখলের অভিযোগ : আইনী ব্যবস্থা নেয়ার নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পেকুয়ায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার এবার গাড়ির ডিকিতে চুড়ির শোপিসের চেম্বারে ইয়াবা পাচার , গ্রেপ্তার ১ কক্সবাজারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-যুবলীগের মিছিলের মামলায় আসামী হলেন যারা চৌফলদন্ডি সচেতন নাগরিক ফোরামের আবেদনে সাড়া: চৌফলদন্ডিকে সিটি করপোরেশনভুক্ত করতে চিঠি যুবনেতা কুতুব উদ্দিনের মা আর নেই : জানাজা বাদ জুমা বায়তুশ শরফে লোহাগাড়ায় মুখোশধারী ডাকাতের হানা, এক রাতেই পাঁচ ভাইয়ের ঘরে সর্বস্ব লুট নি/ষি/দ্ধ ঘোষিত ছাত্রলীগ- যুবলীগের মিছিল: মোনাফসহ ১৩ জনের নামে মামলা পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদ-ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে নিতে চায় সরকার : পর্যটনমন্ত্রী আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সিগারেটের দাম বাড়ল, প্রজ্ঞাপন জারি বিএনপি কর্মীর মৃত্যু: শেখ হাসিনা-জয়সহ ১২৫ জনের নামে মামলা, তদন্তে পিবিআই

কক্সবাজারের ডাক্তার দম্পতির সন্তানের ফাহিমের অনন্য সাফল্য: মেডিকেল কলেজে ভর্তির সুযোগ

কক্সবাজার জেলাধীন মহেশখালীর ডাক্তার দম্পতির মেধাবী সন্তান ফাহিম শামস্ খান (শ্রেষ্ঠ) এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন এবং একই সাথে মেডিকেল কলেজে ভর্তির সুযোগ লাভ করেছেন।

ফাহিম ঢাকার নটরডেম কলেজ থেকে বিজ্ঞান বিভাগে (ইংরেজি ভার্সন) গোল্ডেন জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছেন। শুধু তাই নয়, তিনি ঢাকার শেরেবাংলা নগরের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে প্রথম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তির যোগ্যতাও অর্জন করেছেন।
এর আগে, ২০২২ সালে ঢাকার ধানমন্ডির স্কলার্স স্কুল অ্যান্ড কলেজ থেকে বৃত্তিসহ গোল্ডেন জিপিএ পেয়ে এসএসসি পাস করেন ফাহিম। ২০১৯ সালের জেএসসি পরীক্ষায়ও তিনি ছেলে-মেয়েদের সম্মিলিত মেধা তালিকায় বৃত্তিসহ ইংলিশ ভার্সনে গোল্ডেন জিপিএ নিয়ে ধানমন্ডি থানায় প্রথম হয়েছিলেন। ২০১৬ সালে একই স্কুল থেকে পিএসসিতেও গোল্ডেন জিপিএসহ মেধা বৃত্তি লাভ করেন তিনি।
ফাহিমের বাবা ডা. মুহাম্মদ শামসুল ইসলাম খান একজন বিখ্যাত নিউরোসার্জন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সহযোগী ও ইউনিট প্রধান। তার মা ডা. তাসলিমা বেগম রিংকু একজন স্বনামধন্য ক্যান্সার বিশেষজ্ঞ এবং বাংলাদেশ ক্যান্সার সোসাইটি হাসপাতালের ক্লিনিক্যাল ও রেডিয়েশন অনকোলজি কনসালটেন্ট।
ফাহিম ভবিষ্যতে একজন সুদক্ষ ও মানবিক ডাক্তার হতে চান। তিনি দেশে এবং আমেরিকার হার্ভার্ড মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি, কোর্স ও প্রশিক্ষণ নিয়ে তার বাবার মতো একজন দেশবরেণ্য নিউরোসার্জন হয়ে দেশের মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান। সে সকলের দোয়া প্রার্থী।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সদর থানায় পুলিশের অভিযান: গ্রেফতার ১০

কক্সবাজারের ডাক্তার দম্পতির সন্তানের ফাহিমের অনন্য সাফল্য: মেডিকেল কলেজে ভর্তির সুযোগ

আপডেট সময় : ০২:৪২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫