ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩ দিন পার হলেও মিলেনি উখিয়ার আড়াই বছরের শিশু নুসাইবার সন্ধান বৃষ্টি উপেক্ষা করে সৈকতে পর্যটকের সমাগম, ভিন্ন রূপে কক্সবাজার গর্জনিয়ায় বাল্যবিবাহ নিরোধ কমিটি সক্রিয়করণ সভা অনুষ্ঠিত টেকনাফের শামলাপুরে এলজিইডি সড়ক ভেঙে জনদুর্ভোগ, সংস্কারের দাবিতে মানববন্ধন মাসিক সভায় অপরাধ নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা কক্সবাজার পুলিশ সুপারের পেকুয়ায় গৃহবধূ কাজল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ টেকনাফে ৩০ হাজার ইয়াবা ও ৪টি মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেফতার কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত বন্ধ কারখানা চালুতে বিনিয়োগকারীদের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে আর্জেন্টিনার বিশ্বকাপের জার্সির পেছনে ১৮৯৩ লেখা কেন আকাশপথে ইয়াবা পাচারের চেষ্টা, কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ আটক হলো এক নারী বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল! তিউনিসিয়াকে বিশ্বকাপ থেকে বিদায় করলো জাপান প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

পাসপোর্টের জন্য আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন

  • টিটিএন ডেস্ক :
  • আপডেট সময় : ১০:০০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • 476

পাসপোর্ট পাওয়ার জন্য পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল করেছে সরকার। ফলে এখন থেকে পাসপোর্টে পেতে হলে পুলিশের ক্লিয়ারেন্স লাগবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, ‘পাসপোর্ট করতে পুলিশ ভেরিফেকশন লাগবে কেন, নাগরিকদের অনেকগুলো অধিকারের মধ্যে এটাও একটি। আমি চোর নাকি ডাকাত সেটা ভিন্নভাবে পুলিশ বিচার করবে।’

তিনি আরও বলেন, ‘জন্ম সনদ ও জাতীয় পরিচয়পত্র তৈরি করতে প্রয়োজন হয়নি। পাসপোর্টও এ দেশের নাগরিকের পরিচয়পত্র। এখানে পুলিশ ভেরিফিকেশন কেন লাগবে। আমরা আইন করে দিয়েছি এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না।’

এ সময় সম্মেলনে অংশ নেয়া জেলা প্রশাসকরা হাত তালি দেন। তবে ড. ইউনূস বলেন, ‘তালি দেখে মনে হলো এই কথা গ্রাম-গঞ্জে পৌঁছেনি। অথচ কিছুদিন আগেই আমরা এমন সিদ্ধান্ত দিয়ে বসে আছি। তাই সরকার আর নাগরিকদের মধ্যে এমন দূরত্ব যেন না থাকে খেয়াল রাখতে হবে।’

এদিকে, পুলিশ ভেরিফিকেশন বাতিলের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

৩ দিন পার হলেও মিলেনি উখিয়ার আড়াই বছরের শিশু নুসাইবার সন্ধান

পাসপোর্টের জন্য আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন

আপডেট সময় : ১০:০০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫