বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কক্সবাজার জেলা শাখার কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
গেলো ১৫ সেপ্টেম্বর (বুধবার) বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি
এম এ হান্নান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেয়ার কথা জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কক্সবাজার জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষে মো. জোবায়ের রাসেলকে সভাপতি এবং মো. ওসমান গনিকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। তাদের আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের জন্য কেন্দ্রীয় কার্যালয়ে তালিকা প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 





















