কক্সবাজারে মো: সানজিদা আক্তার (১৩)নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার(১৭ সেপ্টেম্বর) বিকেলে সমিতি পাড়া এলাকায় তার মরদেহ উদ্ধার করে তার পরিবার।
নিহত কিশোরীর ভাই মো:শাহজাহান জানান,তিনি গাড়ি চালানোর সময় হঠাৎ তার মুঠোফোনে কল আসে।সে দ্রুত বাড়িতে গিয়ে দেখে তার পরিবারের লোকজন সানজিদাকে ফ্যানের সাথে কাপড় পেঁচানো অবস্থায় দেখে সেখান থেকে নামিয়ে আনে পরে তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে পরিবারের সম্মতি ক্রমে ময়না তদন্ত ছাড়াই তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।
নিহত সানজিদা সমিতি পাড়ার নিজাম উদ্দিনের মেয়ে বলে জানা গেছে।
সংবাদ শিরোনাম :
সমিতি পাড়ায় সানজিদার নিথর দেহ
-
তানভীর শিপু - আপডেট সময় : ০৪:৩৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- 388
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ




















