ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে নারীর ক্ষমতায়ন ও সামাজিক সম্প্রীতির পথে বাধা চিহ্নিত করেছে তরুণদের পরিচালিত গবেষণা সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম সোমবার কক্সবাজার আসছেন, যোগ দেবেন রামুর জাহাজভাসা উৎসবে সেন্টমার্টিনে ট্রাভেল পাস লাগবে কি, কত দিন রাতযাপন করা যাবে- জাহাজ ছাড়বে কোথা থেকে? ফানুসের রঙে আলোকিত রামু, প্রবারণা পূর্ণিমায় উৎসবমুখর বৌদ্ধ জনপদ কুতুবদিয়ার অবসরপ্রাপ্ত তহসিলদার আবদুল গফুর কুতুবী মারা গেছেন : সোমবার জানাজা ৯০ দশকের ছাত্রনেতা উখিয়ার কফিল উদ্দিন চৌধুরী আর নেই ঈদগড়-ঈদগাঁও সড়কে ডাকাতির মামলায় ইমাম হোসেন গ্রেফতার নুনিয়াছড়া ঘাট থেকে চলবে সেন্টমার্টিনের জাহাজ : দিতে হবে পরিবেশ ফি টেকনাফে ৩ কোটি টাকা মূল্যের ১০ লাখ ১০ হাজার ৮০০ মিটার কারেন্ট জাল জব্দ মহেশখালীতে ট্রলি গাড়ি উল্টে শ্রমিকের মৃত্যু ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন টঙ্গীতে শিশু যৌ’ন নিপী’ড়নের অভিযোগ: মাদ্রাসার উপাধ্যক্ষের জামিন নামঞ্জুর জুলাই অভ্যুত্থানের তিন মামলায় হাসিনাসহ ১১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত আগামীকাল থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস, টিকিট পাবেন যেভাবে

পেটে ইয়াবা নিয়ে উড়াল দেওয়ার চেষ্টা, এয়ারপোর্টে আটক ২ নারী

কক্সবাজার বিমানবন্দরে থেকে বিমানযোগে ঢাকা যাওয়ার সময় দুই নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। তাদের পেট থেকে এক্স-রের মাধ্যমে নিশ্চিত হয়ে ইয়াবাসহ তাদের আটক করে বলে জানায় ডিএনসি।

আটককৃত ওই দুই নারী হলেন, টেকনাফের হ্নীলার জিম্মনখলী এলাকার উম্মে জমিলা (২৪) ও একই এলাকার উম্মে হাবিবা (১৮)। তারা সম্পর্কে একে অপরের আপন বোন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা দিদারুল আলম বলেন, ইয়াবা পাচারের উদ্দেশ্যে টেকনাফ উপজেলার হ্নীলা থেকে উম্মে হাবিবা ও বোন উম্মে জমিলা তাঁর স্বামীর শেখানো কৌশলে পেটে ইয়াবা বহন করে বিমানযোগে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসলে বিমানবন্দর কর্তৃপক্ষের সহযোগিতায় তাদের আটক করেন ডিএনসি।

জিজ্ঞাসাবাদে আটককৃত জমিলার পেটে ২ হাজার ইয়াবা এবং তার বোন হাবিবার পেটে ২ হাজার পিচ ইয়াবা বহন করে বলে স্বীকার করেন দু’জন। যা এক্স-রের মাধ্যমে নিশ্চিত হন ডিএনসি। প্রাথমিকভাবে জামিলার পেট থেকে ১ হাজার ও তাঁর বোনের পেট থেকে ৭’শ ইয়াবা উদ্ধার কর ডিএনসি।

ডিএনসির কর্মকর্তা দিদারুল আরো বলেন, জামিলা ও হাবিবাকে ইয়াবাসহ আটকের জন্য কৌশলগত কারণে জমিলার স্বামীকে ঢাকা যেতে সুযোগ করে দেন৷ পরবর্তীতে তাঁকেও ঢাকা থেকে আটক করেছেন বলে নিশ্চিত করেন এই কর্মকর্তা।

আটককৃত জমিলা অকপটে স্বীকার করে বলেন, ২০ হাজার টাকার বিনিময়ে তাঁর স্বামীর নির্দেশেই তিনি ইয়াবা পেটে করে ঢাকা নিয়ে যাচ্ছিলেন। ঢাকা কোথায় নিয়ে যাচ্ছেন এমন প্রশ্নে তিনি কোনো উত্তর দিতে পারেননি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে নারীর ক্ষমতায়ন ও সামাজিক সম্প্রীতির পথে বাধা চিহ্নিত করেছে তরুণদের পরিচালিত গবেষণা

পেটে ইয়াবা নিয়ে উড়াল দেওয়ার চেষ্টা, এয়ারপোর্টে আটক ২ নারী

আপডেট সময় : ০৯:৩৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫