ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস : প্রধানমন্ত্রী কক্সবাজার থেকে ফেরা হলো না, লোহাগাড়ায় মিনিট্রাকের ধাক্কায় দুই যুবক নিহত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দু’র্ঘ’ট’না, বিমানবাহিনীর ৩ সদস্য নি’হ’ত শক্তিশালী টেকনাফকে হারিয়ে ফাইনালে রামু : ম্যান অব দ্যা ম্যাচ কৌশিক বড়ুয়া প্রতিষ্ঠা বার্ষিকী পালনে কক্সবাজার জেলা বিএনপির সভা: দিনব্যাপী কর্মসূচি পালনের প্রস্তুতি চকরিয়ায় বাসে তল্লাশি : ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক আটক আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি উজানটিয়া বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশে বসানো হচ্ছে জিও ব্যাগ, এলাকাজুড়ে স্বস্তি সভাপতির ‘না’,সেক্রেটারির ‘হ্যাঁ’ : মিলনায়তনে সীরাতুন্নবী (সা:) মাহফিল আয়োজন নিয়ে আইনজীবী সমিতির বিতর্ক কক্সবাজার সৈকতে স্থাপনা নির্মাণ: ডিসিসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা কক্সবাজারে জমি রেজিস্ট্রেশনে ডিসির অনুমতি বাতিলে প্রধানমন্ত্রীর কাছে এমপি শাহজাহান চৌধুরীর চিঠি

কক্সবাজারে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ এই শ্লোগানে কক্সবাজারে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়।র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জজ আদালত প্রাঙ্গনে এসে শেষ হয়।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

র‍্যালী শেষে জজ আদালতের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি এবং জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবদুর রহিম বক্তব্যে বলেন, লিগ্যাল এইড এর মাধ্যমে বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি করা হয়, আইনী লড়াইয়ে যে খরচ হয় সে খরচ যারা বহন করতে পারে না তাদের জন্য সরকারি খরচে আইনী সহায়তা দেয়া লিগ্যাল এইড এর কাজ। আইনজীবী নিয়োগ, মামলা পরিচালনা ও সকল ধরনের আইনী পরামর্শ এবং সহায়তা দেয়া হয় লিগ্যাল এইড এর মাধ্যমে।

জেলা লিগ্যাল এইড অফিসার অভিজিৎ চৌধুরীর সঞ্চালনয় সভায় বক্তব্য রাখেন, বিচারক মো: আবু হানিফ, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মান্নান, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিউল আযম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন মহিউদ্দিন মোহাম্মদ আলমগীরসহ অন্যান্যরা।
সভায় বর্ষসেরা পুরুষ লিগ্যাল এইড প্যানেল আইনজীবী এড. মো: শাহা আলম ও নারী আইনজীবী এড. এসমিকা সোলতানাকে সম্মাননা প্রদান করা হয়।

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে জেলা জজ আদালত প্রাঙ্গণে লিগ্যাল এইড মেলা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষার আয়োজন করা হয়।

ট্যাগ :

দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী

কক্সবাজারে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

আপডেট সময় : ০৫:১৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬