ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাকে করে পাচারের জন্য যাচ্ছিলো ১৫ মেট্রিক টন ইউরিয়া সার, ইউএনওর অভিযানে জব্দ খুরুশকুল নতুন ব্রীজ এলাকা থেকে দেশী অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেফতারl আজিম মেম্বার এখন পেকুয়ার বিএনপির সুসময়ের বন্ধু! লামায় জব্দ করা ৮ লাখ ৭০ হাজার ঘনফুট বালুর নিলাম : সরকারি কোষাগারে জমা ২০ লাখ ২২ হাজার টাকা বমু বিলছড়ি ইউনিয়ন বিএনপির সম্মেলন : সভাপতি-সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে ১০ প্রার্থীর লড়াই সিটি কর্পোরেশন হলে কক্সবাজার সদর উপজেলা থাকবে না উখিয়ায় নিখোঁজের ২ ঘণ্টার মধ্যে উদ্ধার ৭ বছর বয়সী পূর্ণ বড়ুয়া, পরিবারের কাছে হস্তান্তর উখিয়ায় মানসিক রোগী তিন সন্তানের জননী নিখোঁজ, সন্ধান চায় পরিবার রামুতে ​মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় শেফা ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ জলবায়ু ঝুঁকিতে থাকা ১৫টি জেলে পরিবারের হাতে তুলে দেওয়া হলো নতুন নৌকা কক্সবাজার সিটি কলেজ এলাকায় গুলিবর্ষণের ঘটনায় মুবিন আটক রোহিঙ্গা ইস্যুতে মানবিকতার সঙ্গে নিরাপত্তার ভারসাম্য জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ি যাওয়ার পথে পানিতে পড়ে নিখোঁজ, ১৮ ঘণ্টা পর শামীমের মরদেহ উদ্ধার সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

কক্সবাজারে তাপমাত্রা কমেছে, বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস

  • রাহুল মহাজন
  • আপডেট সময় : ০৬:০১:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • 943

কক্সবাজারে কয়েকদিনের তাপদাহের পর তাপমাত্রা কিছুটা কমেছে। একই সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরে কক্সবাজারে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। তবে গত কয়েকদিনে তাপমাত্রা নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। গতকাল যেখানে তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আজ তা কমে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সন্ধ্যার পর থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হতে পারে। আগামীকাল বিকেলের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান বলেন, “বায়ুমণ্ডলের পরিবর্তনের কারণে এ ধরনের আবহাওয়া সৃষ্টি হতে পারে। বাতাসের আর্দ্রতা কমে এলে মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসবে।”তিনি আরও জানান, রাতের তাপমাত্রাও কিছুটা কমতে পারে, ফলে দিনের তাপদাহের প্রভাব আংশিক কমে আসবে।

এদিকে, স্থানীয়দের মধ্যে স্বস্তির আভাস দেখা গেলেও সতর্কতার কথাও উঠে এসেছে। স্থানীয় বাসিন্দা আব্দুল খালেক বলেন, “টানা গরমে খুব কষ্ট হচ্ছিল। এখন তাপমাত্রা কিছুটা কমেছে, বৃষ্টি হলে আরও স্বস্তি মিলবে।”

আরেক বাসিন্দা রবিউল বলেন, “গরমে কাজ করা কঠিন হয়ে পড়েছিল। বৃষ্টি হলে ভালো লাগবে, তবে ঝড়-বৃষ্টির সময় সতর্ক থাকতে হবে।”

টানা গরমের পর সম্ভাব্য বৃষ্টিপাত জনজীবনে স্বস্তি আনতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে বজ্রসহ বৃষ্টির সময় নিরাপদ স্থানে অবস্থানসহ প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ট্রাকে করে পাচারের জন্য যাচ্ছিলো ১৫ মেট্রিক টন ইউরিয়া সার, ইউএনওর অভিযানে জব্দ

কক্সবাজারে তাপমাত্রা কমেছে, বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস

আপডেট সময় : ০৬:০১:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬