ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় র‍্যালি ও পথসভা দশ মিনিটেই পুড়ে ছাই ব্যবসায়ী কাইছারের শেষ সম্বল দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস : প্রধানমন্ত্রী কক্সবাজার থেকে ফেরা হলো না, লোহাগাড়ায় মিনিট্রাকের ধাক্কায় দুই যুবক নিহত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দু’র্ঘ’ট’না, বিমানবাহিনীর ৩ সদস্য নি’হ’ত শক্তিশালী টেকনাফকে হারিয়ে ফাইনালে রামু : ম্যান অব দ্যা ম্যাচ কৌশিক বড়ুয়া প্রতিষ্ঠা বার্ষিকী পালনে কক্সবাজার জেলা বিএনপির সভা: দিনব্যাপী কর্মসূচি পালনের প্রস্তুতি চকরিয়ায় বাসে তল্লাশি : ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক আটক আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি উজানটিয়া বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশে বসানো হচ্ছে জিও ব্যাগ, এলাকাজুড়ে স্বস্তি সভাপতির ‘না’,সেক্রেটারির ‘হ্যাঁ’ : মিলনায়তনে সীরাতুন্নবী (সা:) মাহফিল আয়োজন নিয়ে আইনজীবী সমিতির বিতর্ক

​সালাহউদ্দিন আহমদের ১২ তম গুম দিবস উপলক্ষে ছাত্রদল নেতা ফাহিমুর রহমানের দিনব্যাপী কর্মসূচি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ১২তম গুম দিবস উপলক্ষে কক্সবাজারে দিনব্যাপী বিভিন্ন মানবিক ও সেবামূলক কর্মসূচি পালন করা হয়েছে।

কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমানের উদ্যোগে সোমবার (১০ মার্চ) শহরের বিভিন্ন স্থানে এসব কর্মসূচি পালিত হয়।

​কর্মসূচির শুরুতে দুপুরে কক্সবাজার শহরের সাধারণ ও দুস্থ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদানের লক্ষ্যে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এরপর ইফতারের আগে শহরের গুনগাছ তলা এলাকায় পথচারী রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতারের সময় স্থানীয় একটি এতিমখানায় এতিম ও হাফেজদের সঙ্গে ইফতার গ্রহণ করেন ফাহিমুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। দিনব্যাপী কর্মসূচির শেষে মাগরিবের নামাজের পর সালাহউদ্দিন আহমদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

​আয়োজন চলাকালীন জেলা ছাত্রদল নেতা ফাহিমুর রহমান গণমাধ্যমকে বলেন, ২০১৫ সালের ১০ মার্চ রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে জননেতা সালাহউদ্দিন আহমদকে হত্যার উদ্দেশ্যে গুম করা হয়েছিল। সেই থেকে প্রতিবছর তারা এই দিনটিকে গুম দিবস হিসেবে পালন করে আসছেন। তিনি আরও জানান, সালাহউদ্দিন আহমদের প্রতি শ্রদ্ধা জানিয়েই তাদের এই সেবামূলক আয়োজন এবং এই কার্যক্রম ভবিষ্যতে ও অব্যাহত থাকবে।

উক্ত কর্মসূচিতে কক্সবাজার জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় র‍্যালি ও পথসভা

​সালাহউদ্দিন আহমদের ১২ তম গুম দিবস উপলক্ষে ছাত্রদল নেতা ফাহিমুর রহমানের দিনব্যাপী কর্মসূচি

আপডেট সময় : ১২:২৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬