ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিয়ানমার থেকে ৩ কোটি টাকার মাদক ঢুকছিলো এপারে, বিজিবির হাতে পাচারকারী আটক কক্সবাজারে ভ্রাম্যমাণ লাইব্রেরির সাহিত্য আড্ডা, বিজয়ীদের পুরস্কার প্রদান প্রশাসনের নির্দেশনা মানেন না বিএনপি নেতা, ইজারার নামে সরকারি জমি দখলের অভিযোগ কুতুবদিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও আলোচনা সভা জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালনে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা আবারো সীমান্ত দিয়ে অনুপ্রবেশের পর উখিয়ায় ক্যাম্পে আশ্রয় নিল ৫ রোহিঙ্গা বনকর্মীরদের হামলার ঘটনায় ১৭ জনের নাম উল্লেখ করে ৯০ জনের বিরুদ্ধে মামলা মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন টেকনাফে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে : চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক শামীম কক্সবাজারে অস্ত্র মামলার পলাতক আসামি আবু সিদ্দিক গ্রেপ্তার পেকুয়ায় এবার ব্যবসায়ীর বাড়িতে দূর্ধর্ষ চুরি : স্বর্ণালংকার ও টাকা লুট রামুতে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে? হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ১ লাখ ৬ হাজার ইয়াবা উদ্ধার, আটক চালক

মেরিন ড্রাইভে জিপের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে ট্যুরিস্ট জিপের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী হাফেজ অলি উল্লাহর (৪০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলচালক আমির হোসেন (ওরফে আমিরু) গুরুতর আহত হয়েছেন।

রোববার (১ মার্চ) দুপুর ২ টার দিকে মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অলি উল্লাহ টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের করাচি পাড়ার বাসিন্দা। আহত আমির হোসেন একই ইউনিয়নের সিকদার পাড়ার বাসিন্দা।

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে একটি ট্যুরিস্ট জিপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলের পেছনে থাকা অলি উল্লাহ ছিটকে সড়কে পড়ে যান। এতে তাঁর চোখ ও মাথায় গুরুতর আঘাত লাগে। মোটরসাইকেলচালক আমির হোসেনও হাতে ও মাথায় আঘাত পান।

দুর্ঘটনার পর পথচারীরা দুজনকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অলি উল্লাহকে মৃত ঘোষণা করেন। আহত আমির হোসেনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর অবস্থা আশঙ্কামুক্ত।

দুর্ঘটনার পরপরই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে জানা গেছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ছমি উদ্দিন বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনিপদক্ষেপ নেয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মিয়ানমার থেকে ৩ কোটি টাকার মাদক ঢুকছিলো এপারে, বিজিবির হাতে পাচারকারী আটক

মেরিন ড্রাইভে জিপের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

আপডেট সময় : ০৪:১১:৪৭ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬