ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফলোআপ-মাতামুহুরিতে ধর্ষণ ও ডাকাতির ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা : গ্রেফতার ৫ প্রধানমন্ত্রীর সফরের ১ দিন আগেই কক্সবাজারে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের অপেক্ষায় সাজছে কক্সবাজার, নিরাপত্তা জোরদার প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পেকুয়ায় চলছে ব্যাপক প্রস্তুতি রামুর কাউয়ারখোপে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার উত্তপ্ত উখিয়ার আঞ্জুমান সীমান্ত / ৫ কোটি টাকার ইয়াবা লুট নিয়ে মুখোমুখি দুই মাদককারবারি! ফুটবল ইতিহাসে যে লজ্জার রেকর্ডে শীর্ষে ব্রাজিল কক্সবাজারে কোরাল, চিংড়ি, কাঁকড়া, সী-উইড উৎপাদনে সম্ভাবনা ব্রাজিলের প্রথম ম্যাচে কি নেইমার খেলবেন? মাটির নিচে লুকিয়ে মৃত্যুভয়, মাইন অপসারণ চায় সীমান্তবাসী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী টেকপাড়ায় বাসায় ঢুকে ছুরিকাঘাত, হাসপাতালে প্রাণ গেল নারীর : আটক ৩ বরফ গলেছে টিটিএনের টকশোতে: কর্মসূচী প্রত্যাহার ব্রাজিল সমর্থকদের,আর্জেন্টাইন সমর্থকদের কৃতজ্ঞতা ‎কুতুবদিয়ায় বাপার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত সীমান্তের ৩ শতাধিক রোগীর ফ্রী সেবায় নাইক্ষ্যংছড়িস্থ ১১ বিজিবি

শিল্পী সংগ্রামী সত্যেন সেন’র ৪৩তম প্রয়াণ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

বিপ্লবী কথাশিল্পী সত্যেন সেনের সৃষ্টি ও দর্শন বাংলা সাহিত্যের একটি নতুন মাত্রা। তাঁর সৃষ্টিকর্ম মূলত সংগ্রামী ও শোষিত মানুষকে কেন্দ্র করে। তাঁর সাহিত্যকর্মের মৌলিক দর্শন হলো শোষণ-বৈষম্যের অবসান এবং সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার চেতনা নির্মাণ।
আর এই লক্ষ্যকে সামনে রেখে তিনি আমৃত্যু পথ চলেছেন। গড়ে তুলেছেন মেহনতি মানুষের অধিকার আদায়ের আন্দোলন। তুলে এনেছেন ব্রিটিশবিরোধী আন্দোলনের জীবন্ত লড়াই-সংগ্রামের মানুষগুলোকে।
তাঁদের জীবন-সংগ্রামকে ইতিহাসের পাতায় সাহিত্যিক রূপ দিয়ে প্রতিষ্ঠিত করেছেন। যাকে আমরা বলি রাজনৈতিক সাহিত্য। সত্যেন সেন সাহিত্য সৃষ্টি করেছিলেন সাহিত্যিকের খাতায় নাম লিখানোর জন্য নয়, মানুষের সংগ্রাম ও সমাজ-প্রগতির সংগ্রামকে শানিত করে তোলার জন্য।
সত্যেন সেন এর ৪৩ম প্রয়াণদিবসে আয়োজিত আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
৫ জানুয়ারি বিকাল ৫টায় পৌর প্রিপ্যারেটরী উচ্চ বিদ্যালয় মিলনায়তে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী কক্সবাজার জেলা সংসদের সহ সভাপতি মানিক বৈরাগীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির মোবারকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, নৃত্য প্রশিক্ষক হারুনুর রশীদ লিটন, উন্নয়ন কর্মী মাহবুব আলম, সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক নিহারিকা ধর আঁখি, দপ্তর সম্পাদক মো. আয়াত উল্লাহ, সদস্য মানিক দাশ, উম্মে হাবিবা শিরু প্রমুখ। এসময় সত্যেন সেন প্রশিক্ষণ একাডেমির নৃত্য ও সঙ্গীত বিভাগের শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ফলোআপ-মাতামুহুরিতে ধর্ষণ ও ডাকাতির ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা : গ্রেফতার ৫

শিল্পী সংগ্রামী সত্যেন সেন’র ৪৩তম প্রয়াণ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫