ঢাকা ১০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বড়বাজার জামে মসজিদের তামার তার চুরি: প্রধান আসামি রফিক গ্রেফতার নিখোঁজের আড়াই ঘন্টা পর পাওয়া গেলো পর্যটকের মরদেহ : জীবিত উদ্ধার ২ অনলাইন পেইজ খুলে প্রতারণা: প্রবাসীর টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ কলাতলীর বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিনের বিরুদ্ধে ভিত্তিহীন ও মিথ্যা সংবাদের প্রতিবাদ ‎ উখিয়ার পালংখালীতে অ/স্ত্র উদ্ধার নাইক্ষ্যংছড়ির বাইশারীতে বাবুলের মরদেহ উদ্ধার জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে : আইনমন্ত্রী লামায় পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু বাংলা কিউআর লেনদেনে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের বিশ্ব বাঁশ দিবস আজ আহসান ফুয়াদের পিতা ইউসুফ সওদাগর আর নেই : টিটিএন পরিবারের শোক সমিতি পাড়ায় সানজিদার নিথর দেহ কুতুপালংয়ে মেয়ের বিয়েতে লাখ টাকার ‘রাজকীয়’ তোরণ বানালেন বাবা সদর থানায় পুলিশের অভিযান: গ্রেফতার ১০ উখিয়ায় সাংবাদিকের বসতবাড়ি দখলের অভিযোগ : আইনী ব্যবস্থা নেয়ার নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

ফের ফাঁকা গুলি ছুঁড়ে রাজমিস্ত্রীকে অপহরণ: তিন দিনে অপহরণ ৩০ জন

  • নোমান অরুপ
  • আপডেট সময় : ০৬:০০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
  • 714

টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল এলাকায় মৃত আব্বাস মিয়া’র ছেলে রাজমিস্ত্রী ছৈয়দ হোছাইন অপহরণের শিকার হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় পাহাড় থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা নেমে ফাঁকা গুলিবর্ষণ করে ঘরের ভেতরে ঢুকে মাথায় অস্ত্র ঠেকিয়ে পাহাড়ে নিয়ে যায় বলে জানিয়েছে তাঁর পরিবার।

স্থানীয় নুর হোসন বলেন, মাগরিবের পর পাহাড়ি ডাকাতদল এলাকায় নেমে অস্ত্রের মুখে জিম্মি করে একজনকে অপহরণ নিয়ে যায়, নিজেরাও নিরাপত্তাহীনতায় ভুগছি।

বাহারছড়ার ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন, সন্ধ্যায় ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে, এরপর বাড়ি থেকে একজনকে তুলে নিয়ে যাওয়ার খবর শুনেছি, তার আগে দিনের বেলায় আরো দুইজনকে ডেকে নিয়ে পাহাড়ে আটকে রেখেছে বলেছে জানতে পেরেছি।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শোভন কুমার সাহা জানিয়েছেন, ফাঁকা গুলিবর্ষণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছেছে, বিষয়টি গুরুত্বসহকারে সহকারে দেখছি, এছাড়া অপহৃত জসীমকে উদ্ধারেও অভিযান চলমান রয়েছে।

উল্লেখ্য, গত কয়েকদিনের ব্যবধানে ৩০ জন অপহরণের শিকার হয়, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ও মুক্তিপণ দিয়ে ২৬ জন ফিরে এলেও এখনো চারজন অপহরণ চক্রের কবলে রয়ে গেছে, এর মধ্যে মুদি দোকানদার জসীমের কাছ থেকে ১০ লাখ টাকা দাবি করছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে চরম আতংক বিরাজ করছে এবং সাঁড়াশি অভিযানের দাবি জানিয়েছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ফের ফাঁকা গুলি ছুঁড়ে রাজমিস্ত্রীকে অপহরণ: তিন দিনে অপহরণ ৩০ জন

আপডেট সময় : ০৬:০০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫