ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে নিষিদ্ধ করতে আইসিসিতে চিঠি সাবেক বিসিবি সভাপতির টেকনাফে সড়কের দুই পাশে কলেমা লেখা সাদা পতাকা আ’র’কা’ন আ’র্মি প্রধানের বাংলাদেশে চিকিৎসা নেওয়ার খবর কতটুকু সত্য? মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রোজিনা গ্রেপ্তার কক্সবাজার জেলা জামায়াত আমীরের উদ্যোগে মুক্ত হলো হাসপাতাল বিলের জন্য আটকে থাকা রিয়াজের মরদেহ মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত আর্জেন্টিনা সমর্থকদের সবুজ উদ্যোগ -কক্সবাজারে ১ হাজার গাছের চারা রোপণ ও বিতরণ মহেশখালীতে বাচ্চুর ঘনিষ্ঠ সহযোগী দুই হত্যা চেষ্টা মামলার পলাতক আসামি অহিদুল গ্রেপ্তার  কক্সবাজার সদর থানায় শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, অল্প সময়েই নিয়ন্ত্রণে আগুন ​”ব্লাড ক্যান্সারে মারা যাওয়া টেকনাফের শিক্ষার্থী রিয়াজের মরদেহ আটকে আছে হাসপাতালে, সাহায্যের আবেদন ইনানী সমুদ্র সৈকতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ- উদ্ধার অভিযান অব্যাহত শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলা প্রয়োজন: সেনাপ্রধান ফের ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, নিখোঁজ ৫০ হাজারের বেশি সমস্যা নিরসন করে সবাইকে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করে এগিয়ে নিতে হবে: সেনাপ্রধান

কক্সবাজার–মহেশখালী নৌ-পথে স্পিড বোট দুর্ঘটনা: এক নারীর মৃত্যু

মহেশখালী-কক্সবাজার নৌ-পথে স্পিড বোট দুর্ঘটনায় গুরুতর আহত এক নারী কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুর আনুমানিক সাড়ে ১২ টার দিকে মহেশখালীর কক্সবাজার নৌপথের হামিদিয়ার খাল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের সূত্রে জানা যায়, মহেশখালী থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি দ্রুতগামী স্পিড বোটে স্থানীয় যাত্রীদের পাশাপাশি কয়েকজন পর্যটকও ছিলেন। যাত্রাপথে স্পিড বোটটির ইঞ্জিনের প্রপেলারে একটি বস্তু আটকে গেলে চালক বোটটি থামিয়ে ইঞ্জিন বন্ধ করেন। পরে প্রপেলারে আটকে থাকা বস্তু সরানোর জন্য ইঞ্জিনটি পেছনের দিকে তুলে ধরেন।

এসময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি স্পিড বোট থেমে থাকা বোটটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সংঘর্ষের ফলে স্থির থাকা স্পিড বোটটি উল্টে যায় এবং এক নারীসহ কয়েকজন গুরুতর আহত হয়।

দুর্ঘটনার পর আশপাশে থাকা অন্যান্য স্পিড বোট ও নৌযানের সহায়তায় আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওই বোটে থাকা অন্য যাত্রীদের স্বজন। এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত নিহত নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

প্রাথমিক তথ্যমতে জানা যায়, দুর্ঘটনাকবলিত স্পিড বোটটির মালিক খুরুস্কুলের মো. ইসহাক তার পুত্র হায়দার বোটটি চালাচ্ছিলেন।

স্থির দাঁড়িয়ে থাকা একটি বোট কে সজোরে ধাক্কা দিয়ে মৃত্যুর মতো দুর্ঘটনা সংগঠিত করার বিষয়টি তদন্তের দাবি জানান দুর্ঘটনা কবলিতদের স্বজনরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশকে নিষিদ্ধ করতে আইসিসিতে চিঠি সাবেক বিসিবি সভাপতির

কক্সবাজার–মহেশখালী নৌ-পথে স্পিড বোট দুর্ঘটনা: এক নারীর মৃত্যু

আপডেট সময় : ০৩:৩১:০৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬