ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হলেন সাংবাদিক ইলিয়াছ পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১ কক্সবাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন : গুরুত্ব পায় পরিবেশ ও জলজ সম্পদ রক্ষার ইস্যু কক্সবাজারে সাংবাদিকদের ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠান ও সনদ বিতরণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় র‍্যালি ও পথসভা দশ মিনিটেই পুড়ে ছাই ব্যবসায়ী কাইছারের শেষ সম্বল দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস : প্রধানমন্ত্রী কক্সবাজার থেকে ফেরা হলো না, লোহাগাড়ায় মিনিট্রাকের ধাক্কায় দুই যুবক নিহত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দু’র্ঘ’ট’না, বিমানবাহিনীর ৩ সদস্য নি’হ’ত শক্তিশালী টেকনাফকে হারিয়ে ফাইনালে রামু : ম্যান অব দ্যা ম্যাচ কৌশিক বড়ুয়া প্রতিষ্ঠা বার্ষিকী পালনে কক্সবাজার জেলা বিএনপির সভা: দিনব্যাপী কর্মসূচি পালনের প্রস্তুতি

নতুন শ্রেণিকক্ষে অধিধ্বনির অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কক্সবাজারের অন্যতম উদীয়মান সাংস্কৃতিক প্রশিক্ষণায়তন অধিধ্বনি-র উদ্যোগে নতুন শ্রেণিকক্ষে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি আয়োজিত এ সমাবেশে অধিধ্বনির শিক্ষকবৃন্দ, উপদেষ্টা পরিষদের সদস্য ও অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

উল্লেখ্য, অধিধ্বনি একটি সাংস্কৃতিক প্রশিক্ষণায়তন, যেখানে অভিজ্ঞ ও দক্ষ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে নিয়মিতভাবে আবৃত্তি, গান, নাচ ও চিত্রাঙ্কন শেখানো হয়। শিশু-কিশোরদের সৃজনশীল বিকাশ, শুদ্ধ রুচি ও আত্মবিশ্বাস গড়ে তোলাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।

অভিভাবক সমাবেশে আলোচনা করেন অধিধ্বনির পরিচালক প্রমিজ রক্ষিত, চিত্রাঙ্কন প্রশিক্ষক অতনু দাশ, নৃত্য প্রশিক্ষক ঋষিতা দেবী এবং আবৃত্তি প্রশিক্ষক ও সমন্বয়ক সায়ন্তন ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন অধিধ্বনির উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য অর্পন পাল, ইমরান হোসেন ইমু ও রিদিতা মায়িশা।

আলোচনায় অধিধ্বনির চলমান শিক্ষা কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, বেতন কাঠামো, অভিভাবকদের প্রত্যাশা ও প্রতিষ্ঠানের প্রাপ্তি নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। বক্তারা বলেন, একটি সুস্থ ও মানবিক সমাজ গঠনে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই, আর সেই লক্ষ্যেই অধিধ্বনি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সমাবেশে উপস্থিত অভিভাবকদের মধ্য থেকেও অনেকেই মুক্ত আলোচনায় অংশ নেন। তারা অধিধ্বনির পাঠদান পদ্ধতি, প্রশিক্ষকদের আন্তরিকতা ও শিক্ষার্থীদের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতে আরও নতুন কার্যক্রম ও সুযোগ-সুবিধা যুক্ত করার বিষয়ে মতামত তুলে ধরেন।

বক্তারা জানান, যাত্রা শুরুর মাত্র ৮ মাসের মধ্যেই শিক্ষার্থীদের সংখ্যা ও চাহিদা বৃদ্ধি পাওয়ায় অধিধ্বনি একটি সুপরিসর ও আধুনিক শ্রেণিকক্ষে তাদের ক্লাস কার্যক্রম শুরু করেছে। এটি শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থারই একটি শক্ত প্রমাণ বলে তারা উল্লেখ করেন।

বর্তমানে অধিধ্বনির আবৃত্তি, গান, নাচ ও চিত্রাঙ্কন বিভাগে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে সকল বিভাগে নতুন শিক্ষার্থী ভর্তির কার্যক্রম অব্যাহত আছে।

অধিধ্বনির ঠিকানা: নূর ম্যানশন (নিচতলা), বড় কবরস্থান রোড, গোলদিঘীর দক্ষিণ পাড়, কক্সবাজার।
যোগাযোগ: ০১৮৪৫১০০৩৫৮, ০১৬৩১৯৪৫০৫৫।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হলেন সাংবাদিক ইলিয়াছ

নতুন শ্রেণিকক্ষে অধিধ্বনির অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:০০:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬