ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন ৪১ জন পেলেন ৪ লক্ষ ৫০ হাজার টাকার অনুদানের চেক “সন্ত্রাস-চাঁদাবাজিতে উদ্বেগজনক সময় পার করছে দেশবাসী” রামুতে পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবাসহ আটক ৩ রোহিঙ্গা সংকট জটিল ও স্পর্শকাতর ইস্যুতে পরিণত হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় পানিতে পড়ে নিখোঁজ শিশুকে ভাসমান অবস্থায় উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত কারাগারে উখিয়ায় সতীনের সঙ্গে বিরোধের জেরে গৃহবধূর আত্মহত্যা এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করলেন আইনজীবী ইয়াছির আরাফাত নিষেধাজ্ঞা অমান্য করে গভীর রাতে সাগরের মাছ পাচার তথ্য মহাসড়কে বাংলাদেশের ২০ বছরের গৌরবযাত্রা: কক্সবাজার থেকে শুরু হয়েছিল ডিজিটাল বাংলাদেশের বৈশ্বিক সংযোগ নেইমারের বিশ্বকাপ আক্ষেপ—২০২৬ কি হবে শেষ স্বপ্নপূরণের মঞ্চ? ডিএনএ রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যে পেলে ঈদের আগেই চার্জশিট: আইনমন্ত্রী স্পোর্টস ও ইভি গাড়ি প্রদর্শনীতে প্রধানমন্ত্রী

টেকনাফে ক্যাম্পের বাইরে আসা ১০৭ রোহিঙ্গাকে ফেরত পাঠাল বিজিবি

  • টিটিএন ডেস্ক:
  • আপডেট সময় : ০১:৩২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • 347

কক্সবাজারের টেকনাফে প্রশাসনের অনুমতি ছাড়া ক্যাম্পের বাইরে যাতায়াত করা নারী ও শিশুসহ ১০৭ জন রোহিঙ্গাকে হেফাজতে নেয় বিজিবি। পরে তাদের শরণার্থী ক্যাম্পে ফেরত পাঠানো হয়।

বুধবার গভীররাতে সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, সকাল থেকে রাত পর্যন্ত কক্সবাজার-টেকনাফ সড়কের দমদমিয়া চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাদের হেফাজতে নেওয়া হয়।

তিনি বলেন, “সাম্প্রতিক সময়ে টেকনাফের বিভিন্ন ক্যাম্পে বসবাসকারী রোহিঙ্গাদের বাইরে অবাধে আনাগোনা বেড়েছে। এদের মধ্যে অনেকে রোহিঙ্গা ক্যাম্পের বাইরে সংঘটিত নানা অপরাধে জড়িয়ে পড়ার তথ্য বিজিবির কাছে রয়েছে।

“এতে সীমান্ত এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। এ নিয়ে বিজিবি টেকনাফের বিভিন্ন তল্লাশি চৌকিতে তৎপরতা বৃদ্ধি করে।”

এর পরিপ্রেক্ষিতে কক্সবাজার-টেকনাফ সড়কের দমদমিয়া চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়।

এ সময় ক্যাম্প প্রশাসনের অনুমতি ছাড়া বাইরে যাতায়তের সময় বিভিন্ন যানবাহনে তল্লাশি করে ১০৭ জন রোহিঙ্গাকে হেফাজতে নেওয়া হয় বলে জানান লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।

বিজিবির এ কর্মকর্তা বলেন, “হোফাজতে নেওয়া রোহিঙ্গারা টেকনাফ ও উখিয়ার বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা। তাদের মধ্যে ৬১ জন পুরুষ, ২৮ জন নারী ও ১৮ জন শিশু।

“তারা টেকনাফসহ বিভিন্ন এলাকায় ক্যাম্পের বাইরে অবস্থানকারী আত্মীয়ের কাছে বেড়াতে যাওয়াসহ নানা কাজে য়াতায়ত করছিল।”

পরে তাদের কাছ থেকে অঙ্গীকারনামা নিয়ে নিজ নিজ ক্যাম্পের মাঝির জিন্মায় ফেরত পাঠানো হয় বলে জানান লেফটেন্যান্ট কর্নেল আশিকুর জানান।

সূত্র:বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

টেকনাফে ক্যাম্পের বাইরে আসা ১০৭ রোহিঙ্গাকে ফেরত পাঠাল বিজিবি

আপডেট সময় : ০১:৩২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫