ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কারিনা কায়সার আর নেই লবণের পরিচয় সংকট: কৃষকের ঘামের ফসল, নাকি শুধু শিল্পের কাঁচামাল? ঐক্যবদ্ধ টেকনাফ গড়ার অঙ্গীকার: এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত কক্সবাজার জেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপে চ্যাম্পিয়ন পেকুয়ার রাজাখালী  ফারুক – উখিয়া উপজেলা ছাত্রদলের নতুন নেতৃত্বে এগিয়ে যে নাম চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেপ্তার হ্নীলার ইসমাইল ‘মানিলন্ডারিং-মানবপাচার চক্রের’ রোহিঙ্গা সদস্য আটক সোহেল সরওয়ার কাজল অসুস্থ: দোয়া কামনা পরিবারের টেকনাফে সরকারি কাজে বাধা ও কর্মকর্তা লাঞ্ছিত করার মামলার প্রধান আসামি গ্রেফতার শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব উৎসব উদযাপন কমিটি গঠিত র‌্যাবের জালে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি টেকনাফ ও উখিয়ায় পৃথক অভিযানে ৭২ হাজার ইয়াবাসহ আটক ২ ”খেলাঘরের “ ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন রামুর দরিয়া খেলাঘর আসরের হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১৪ ফারাক্কা বাঁধ পরীক্ষামূলক চালুর অনুমতি দিয়েছিল আ. লীগ সরকার, যা এখন মরণফাঁদ : মির্জা ফখরুল

কাজের প্রলোভনে জিম্মি: গহীন পাহাড় থেকে যেভাবে মুক্ত হলো ৬ ভিক্টিম

  • নোমান অরুপ
  • আপডেট সময় : ০১:০৯:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • 247

বলেছিলো রাজমিস্ত্রীর কাজ করাবে। দৈনিক বেতনও ভালো। তাই পাহাড়ে গিয়েছিলেন কাজের আশায়। সেখানে গেলেই তাদের জিম্মি করে রাখে আর পরিবারের কাছে ফোন দিয়ে দাবী করে জনপ্রতি ৩ থেকে ৪ লাখ টাকা। বিজিবির অভিযানে জিম্মিদশা থেকে মুক্ত হয়ে এসব কথা বলছিলেন রাসেল নামের একজন ভিক্টিম।

​কক্সবাজারের টেকনাফের রাজারছড়া ও কচ্চপিয়া গহীন পাহাড়ে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ মানবপাচারকারী চক্রের এক সদস্যকে আটক করেছে বিজিবি। এ সময় মানবপাচার চক্রের হাতে জিম্মি থাকা ৬ ভিকটিমকে উদ্ধার করা হয়।

​মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে বিজিবির একটি দল এই অভিযান পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।
​আটক ব্যক্তি হলেন, টেকনাফ রাজারছড়া ১ নম্বর ওয়ার্ডের মো. হোছনের ছেলে মো. রুবেল (২০)।
​উদ্ধার হওয়া ভিকটিমরা হলেন- টেকনাফের শাহপরীরদ্বীপ মাঝেরপাড়া এলাকার জিয়াবুল হোসেনের ছেলে রাসেল (১৭), রামু খুনিয়াপালং এলাকার মো. সুলতানের পুত্র শাহরিয়াজ ইমন (১৯), উখিয়া জালিয়াপালং মনখালি ৯ নম্বর ওয়ার্ডের রফিকের পুত্র মো. ফয়সাল (১৭), মনখালির মো. ইলিয়াসের পুত্র মো. এহসান (১৬), বালুখালি ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হাসিম উল্লাহর পুত্র নজিম উল্লাহ (১২), একই ক্যাম্পের জাফর আলমের পুত্র শহিদুল আমিন (১৫)।

​লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে টেকনাফের রাজারছড়া ও কচ্ছপিয়া গহীন পাহাড়ে অভিযান চালায় বিজিবি। এ সময় অস্ত্রধারী মানবপাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। তার কাছ থেকে চারটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। তবে চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়। অভিযান চলাকালে মানবপাচার চক্রের হাতে বন্দী ৬ জনকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে দুইজন রোহিঙ্গা ও চারজন বাংলাদেশি নাগরিক।

​তিনি আরও জানান, এ ঘটনার জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

​উদ্ধার ভিকটিমরা জানান, মানব পাচারকারীরা দালাল চক্রকে ব্যবহার করে কৌশলে রাজমিস্ত্রীর কাজের প্রলোভন দেখিয়ে তাদেরকে নিয়ে গহীন পাহাড়ে জিম্মি করে রাখেন। পরে তারা জনপ্রতি ৩ লাখ ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে জোরপূর্বক সাগরপথে ট্রলারের মাধ্যমে মালয়েশিয়া পাঠানোর কথা বলে তাদের আস্তানায় আটকে রাখে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কারিনা কায়সার আর নেই

কাজের প্রলোভনে জিম্মি: গহীন পাহাড় থেকে যেভাবে মুক্ত হলো ৬ ভিক্টিম

আপডেট সময় : ০১:০৯:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫