ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আমাকে মিস করছেন?’ বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পুরোনো ছকে ফিরছে ব্রাজিল স্থানীয় সরকার নির্বাচনে জোট নয়, এককভাবে অংশ নেবে এনসিপি এক রেলপথে যুক্ত হচ্ছে সৌদি, কুয়েত ও কাতারসহ ৬ দেশ কেমন ছিল বিশ্বকাপের প্রথম কিস্তি? মাতামুহুরীতে জামায়াতের জেলা আমীর নুর আহমদ আনোয়ারী- জননিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা শিক্ষক রেজাউল করিমের মায়ের অনুপস্থিতিতে ১২ বছর বয়সী নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে রাস্তা পার হওয়ার সময় আইওএমের গাড়ির ধাক্কা, শিশুর মর্মান্তিক মৃত্যু কুতুবদিয়ায় গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা টেকনাফে স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু, বিচার দাবিতে পরিবারের আহাজারি যুদ্ধ থেমেছে, ক্ষতের চিহ্ন কি মুছবে? বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দুর্নীতিকে উৎসাহিত করে: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ কক্সবাজারে শুরু হলো তিনদিনের জাতীয় ফল মেলা

৬ ঘন্টা পর কক্সবাজার থেকে ঢাকার বিমান উড়লো আকাশে

ঢাকার শাহজালাল বিমানবন্দরের কার্গো স্টেশনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসায় রাত ৯ টার পর থেকে বিমান চলাচল স্বাভাবিক হওয়ার তথ্য মিলেছে।

এই অস্বাভাবিক অগ্নিকান্ডের কারণে প্রভাব পড়ে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরেও।

বিমানবন্দর সূত্র বলছে, ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে গত ৬ ঘন্টায় অন্তত ৭ টি ফ্লাইট বিলম্ব হয়েছে, যার ফলে ভোগান্তিতে পড়েন পর্যটক সহ সাধারণ যাত্রীরা।

একটি বেসরকারি এয়ারলাইনসের ফ্লাইট বিকাল ৩ টা ৪৫ এ কক্সবাজার থেকে উড্ডয়নের কথা ছিলো কিন্তু সেটি সৃষ্ট পরিস্থিতির কারণে ঢাকার উদ্দেশে নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি।

এই ফ্লাইটের যাত্রী ছিলেন ঢাকার বনানী এলাকার আলামিন হোসেন।

তিনি বলেন, ‘ ফ্লাইট লেইট হওয়ায় একটি ব্যবসায়িক মিটিংয়ে এটেন্ড করতে পারিনি এখানে ঘুরতে এসেছিলাম। কিছু করার নেই আসলে, তবে আগুন কেন লাগল তা সরকারের খতিয়ে দেখা উচিত।’

রাত ৯ টার পর থেকে ঢাকার উদ্দেশে আটকে থাকা ফ্লাইটগুলো রওনা করছে বলে জানান বিমানবন্দরের পরিচালক গোলাম মুর্তজা।

তিনি বলেন, ‘ এখন ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়েছে ঢাকা থেকেও বিমান নামবে, যাত্রীরা সাময়িক কষ্ট পেয়েছেন। তবে কক্সবাজারে নিরাপত্তার কোন ঘাটতি ছিলো না, এখানকার সব বিষয় আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।’

এদিকে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে, শাহজালাল বিমানবন্দরের অগ্নিকান্ডের ঘটনায় যদি কোন নাশকতার প্রমাণ পাওয়া যায় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

‘আমাকে মিস করছেন?’

৬ ঘন্টা পর কক্সবাজার থেকে ঢাকার বিমান উড়লো আকাশে

আপডেট সময় : ১০:৩৪:২১ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫