ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুতুবদিয়ায় অসহায় ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ হোয়ানকের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলমের জানাযায় মানুষের ঢল লামাকে জেলা ঘোষণা ও জেলা পরিষদে ন্যায্য প্রতিনিধিত্বের দাবি জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী টেকনাফে পিকআপের সিটের পেছনে লুকানো ১ লাখ ইয়াবাসহ গ্রেফতার ২ পেকুয়ায় দিনদুপুরে মহিলা দলের নেত্রীর বাড়িতে চুরি, টাকা-স্বর্ণালঙ্কার লুট গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পেকুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু কক্সবাজার সৈকত-সংলগ্ন সড়ক নির্মাণ স্থগিত ও নকশা পুনর্মূল্যায়নের দাবি কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ দেশব্যাপী বিশেষ অভিযানে ৫৩ হাজার ৫১৮ জন গ্রেপ্তার দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১২৯ বার পেছাল নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক ভয়াবহ বন্যায় নেপাল-চীনের ১৫০০ মানুষ নিখোঁজ

তিন দাবিতে সংসদ ভবনের গেটে জুলাই যোদ্ধারা

জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও জুলাই আহত বীর হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়াসহ ৩ দফা দাবিতে জাতীয় সংসদের গেটের সামনে অবস্থান নিয়েছেন জুলাই যোদ্ধারা।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর পৌনে ১২টা থেকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার ১২ নম্বর গেটের সামনে তারা অবস্থান নেন। এর আগে তারা জাতীয় সংসদে প্রবেশের চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয়।

ওয়ারিয়র্স অব জুলাই নামে জুলাই যোদ্ধাদের সংগঠন থেকে আরও দুটি দাবি জানানো হয়। সেগুলো হচ্ছে— আহতদের জন্য আইনগত সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এই দুটি দাবি জুলাই জাতীয় সনদ-২০২৫ এ অন্তর্ভুক্ত করে দ্রুত বাস্তবায়ন করতে হবে।

এর আগে আহত জুলাই যোদ্ধা জিহাদ হাসান বলেন, ‘সনদের ৫ম ধারায় জুলাইয়ে গণঅভ্যুত্থানের সব হত্যাকাণ্ড লিখেছে, কিন্তু সব হত্যাকাণ্ড বলতে কী বুঝিয়েছে, দুই পক্ষেরই তো আছে। আর শহীদ পরিবারদের সহায়তা ও নিরাপত্তা এখানে আহতদেরও যুক্ত করতে হবে। লাইনে ঘাটতি আছে।’ এসব জায়গায় পরিবর্তন চাই।

তিনি আরও বলেন, আমরা কমিশনকে আপত্তির কথা জানিয়েছি। কিন্তু এখন পরিবর্তন সম্ভব না বলে তাদের জানানো হয়েছে। তাই তারা বিভিন্ন রাজনৈতিক দলের কাছেও বিষয়টি তুলেছেন। সে পরিপ্রেক্ষিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এটা সরকারের কাছে তুলে ধরে পরিবর্তন করার কথা বলবেন বলে জানিয়েছেন। তবে পরিবর্তন না হলে অবস্থান চালিয়ে যাবেন।

সূত্র:ঢাকা পোস্ট

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কুতুবদিয়ায় অসহায় ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

তিন দাবিতে সংসদ ভবনের গেটে জুলাই যোদ্ধারা

আপডেট সময় : ০১:১৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫