ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ : ইসি সচিব সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোট দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি রোহিঙ্গা ক্যাম্প এলাকায় কঠোর সেনাবাহিনী, মোড়ে মোড়ে তল্লাশি ভোট ইঞ্জিনিয়ারিং হলে ফলাফল না মানার হুঁশিয়ারি মির্জা আব্বাসের একে অপরকে জড়িয়ে ধরলেন শাহজাহান ও আনোয়ারী ভোট দিলেন সেনাপ্রধান আজকের দিনটিকে আমরা জাতির জন্মদিন হিসেবে পালন করতে পারি : প্রধান উপদেষ্টা রামুতে ভোট কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে বিএনপি নেতা আটক ভোট প্রদান শেষে লুৎফুর রহমান কাজল- জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী কেন্দ্রে জামায়াত কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কিতে পড়ে বিএনপি নেতার মৃত্যু আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম ভোটকেন্দ্র পরিদর্শনে সৌহার্দ্য, জামায়াত আমির-বিএনপি প্রার্থীর আলিঙ্গন ভোট দিলেন তারেক রহমান ‘ ইতিহাসের বাঁক বদলানো শুরু’ – সালাহউদ্দিন আহমদ

ট্রান্সফরমার চুরির হিড়িক/ গ্রাহকদের যে বার্তা দিলো কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি

সাম্প্রতিক সময়ে সারাদেশে ব্যাপক হারে ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে। প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকায় ট্রান্সফরমার চোরদের হাতে-নাতে ধরা পড়ার খবর পাওয়া যাচ্ছে। এ অবস্থায় গ্রাহকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, বিদ্যুৎ সংযোগ বন্ধ হলে প্রথমেই খুঁটিতে স্থাপিত ট্রান্সফরমারটি সুরক্ষিত আছে কিনা তা যাচাই করতে হবে। যদি কোনো ত্রুটি বা সন্দেহজনক কিছু চোখে পড়ে, তাহলে দ্রুত সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,
“দিনের বেলায় কোনো অপরিচিত ব্যক্তি ট্রান্সফরমারের আশপাশে ঘোরাফেরা করলে স্থানীয়দের সতর্ক থাকতে হবে। প্রয়োজনে জিজ্ঞাসাবাদ বা পুলিশ প্রশাসনকে অবহিত করতে হবে।”

কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে চোরচক্র ট্রান্সফরমার খুলে তামার কয়েলসহ মূল্যবান অংশ চুরি করছে, যার ফলে হঠাৎ বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটছে এবং গ্রাহকরা ভোগান্তিতে পড়ছেন।

বিজ্ঞপ্তিতে গ্রাহকদের সহযোগিতার আহ্বান জানিয়ে বলা হয়,
“প্রতিটি গ্রাহক সামান্য সচেতন হলে ট্রান্সফরমার চুরি অনেকাংশে রোধ করা সম্ভব। বিদ্যুৎ আমাদের সবার সম্পদ—এটি রক্ষা করা আমাদের নাগরিক দায়িত্ব।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

ট্রান্সফরমার চুরির হিড়িক/ গ্রাহকদের যে বার্তা দিলো কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি

আপডেট সময় : ০২:২০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫