ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে এসএসসির চেয়ে দাখিল-ভোকেশনালে পাসের হার বেশি কক্সবাজারে ডাবল মার্ডারের আসামি সাদ্দাম গ্রেপ্তার কক্সবাজার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত উদ্বোধনের অপেক্ষায় পেকুয়ার নোয়াখালী সেতু, স্বস্তিতে কয়েক হাজার মানুষ রামুতে মায়ের হাতে ২ মাসের শিশু জবাই : মা আটক আলোচিত শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হাইকোর্টে আপিল শুনানি শুরু হাসিনার প্রত্যর্পণ প্রশ্নের সমাধান ছাড়া ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের উদ্যোগ গ্রহণযোগ্য নয়: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস সোনার ভরি ২ লাখ ৩৫ হাজার টাকা ছাড়াল আগামী ১২ আগস্ট বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব সমুদ্র শহরের ‘চন্দন ডাক্তার’কে হারানোর এক বছর, আজ প্রথম মৃত্যুবার্ষিকী এসএসসিতে কক্সবাজার জেলায় প্রথম নাবিহা নওরিন কক্সবাজারে এসএসসির ফলে ছেলেদের পেছনে ফেলে মেয়েরা এগিয়ে বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে থেকে গোল্ডেন A+ পেল সাদিয়া আফরিন কনক ‎এসএসসি পরীক্ষায় রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের সাফল্য: শতভাগ পাস, ৮ জন জিপিএ-৫ ‎

রামুতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজারের রামুতে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আমান উল্লাহ (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পশ্চিম মনিরঝিল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আমান উল্লাহ একই এলাকার মৃত আবু ছৈয়দের ছেলে।

স্থানীয়রা জানান, গত সোমবার রাতে আমান উল্লাহ খাবার শেষে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার সন্ধান পাননি। সকালে বটতলী নাশিরমুখ স্থানে উচু একটি গাছের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা আবুল কালাম জানান, স্থানীয় এক তরুণীর সঙ্গে আমান উল্লাহ’র মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। তবে, এটি প্রেমের সম্পর্কের জেরে আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে ঘটেছে তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

রামু থানার ওসি তৈয়বুর রহমান বলেন, এ সময় মৃতের পরিহিত জামার পকেট থেকে কম্পিটারে টাইপ করা একটি চিরকুট পাওয়া যায়। এতে তার মৃত্যুর জন্য জনৈক তরুণীকে দায়ী করা হয়েছে। তিনি আরও জানান, নিহতের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে এসএসসির চেয়ে দাখিল-ভোকেশনালে পাসের হার বেশি

রামুতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৬:৫৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫