ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি উন্নয়ন বোর্ড নয়, স্লুইসগেট দেখভাল করবে স্থানীয় প্রশাসন : পেকুয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী ঘুমের মাঝেই না ফেরার দেশে লোহাগাড়া থানার এসআই আজিজ ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি গেট পেকুয়ায় শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে ঘর নির্মাণ সামগ্রী বিতরণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রক্ত, আগুন আর ইন্টারনেট ব্ল্যাকআউটে থমকে গিয়েছিল বাংলাদেশ ৫ মাস পূর্ণ করলো প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রাতে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড  ইয়ামালকে ‘ঘরে আটকে’ রাখতে চান স্কালোনি বিদেশে থাকার কারণে বন্যার সময় আসতে পারিনি,তার জন্যে ক্ষমা চাচ্ছি: নিজ সংসদীয় আসনে স্বরাষ্ট্রমন্ত্রী উখিয়ায় পরিচ্ছন্নতা অভিযান : ২০ টনের বেশি বর্জ্য অপসারণ ফেসবুক স্ট্যাটাসের পর যুবক নিখোঁজ, উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের ​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি সরকারের মূল লক্ষ্য এখন ক্ষতিগ্রস্ত মানুষের স্থায়ী পুনর্বাসন নিশ্চিত করা- লোহাগাড়ায় অর্থমন্ত্রী হোয়ানকের সন্ত্রাসী মিন্টু গ্রেফতার : অস্ত্র, গোলাবারুদ,অস্ত্র তৈরীর সরঞ্জাম উদ্ধার
বৃষ্টি কমে বেড়েছে গরম

সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস

বর্ষা ঋতুর দ্বিতীয় মাস শ্রাবণ শেষই হয়নি, কিন্তু হঠাৎ করেই কমে গেছে বৃষ্টি। আর তাতে বেড়েছে তাপ। শনিবার থেকেই বৃষ্টি কমতে শুরু করেছে। দেশের দুয়েক স্থানে তাপপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাসও আছে আবহাওয়ার বার্তায়। তবে এরই মধ্যে আবার বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা আছে। তাতে বৃষ্টি কিছুটা বাড়তে পারে।

জুন মাসে অন্তত ২০ শতাংশ কম বৃষ্টি হলেও জুলাইয়ের বৃষ্টির পরিমাণ ছিল স্বাভাবিক। চলতি আগস্ট মাসে স্বাভাবিক বৃষ্টির পূর্বাভাস আছে। মাসের শুরুতে বৃষ্টি হলেও হঠাৎ করেই তা কমতে শুরু করেছে।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান টিটিএন কে জানান,

“মঙ্গলবার কক্সবাজারের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতার পরিমাণ ৮১ শতাংশ।এই আদ্রতা বৃদ্ধির ফলে হঠাৎ করেই গরম বেড়েছে।আগামীকাল এই তাপমাত্রা কিছুটা বাড়তেও পারে”।

তবে বুধবার বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আভাসও দিয়েছে আবহাওয়া অফিস। কিন্তু সেই লঘুচাপের ফলে কক্সবাজারে কতটা বৃষ্টি হবে, তা নিশ্চিত নয় বলেই জানান সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান। তিনি বলেন, “লঘুচাপের যে ধরন এখন বোঝা যাচ্ছে, তাতে এটি উত্তর ও মধ্য বঙ্গোপসাগরের দিকে থাকতে পারে। তাতে বাংলাদেশের উপকূলে যথেষ্ট বৃষ্টি না–ও হতে পারে। তবে গরম কিছুটা কমবে, তা বলা যায়”।

এ মাসে একটি নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস ছিল। এ দফার লঘুচাপটি শেষ পর্যন্ত স্থল নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পানি উন্নয়ন বোর্ড নয়, স্লুইসগেট দেখভাল করবে স্থানীয় প্রশাসন : পেকুয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী

বৃষ্টি কমে বেড়েছে গরম

সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস

আপডেট সময় : ০৬:৫৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫