ঢাকা ০২:০৯ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গোপসাগরে ঝড়ে ট্রলারডুবি, তিন দিনেও উদ্ধার হননি পটুয়াখালীর ৬ জেলে ডুবে আছে রেললাইন, চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ কক্সবাজারে কেন ভয়ংকর হয়ে উঠছে বর্ষা ১৯ অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ভারী বৃষ্টির কারণে ১৬ হাজার রোহিঙ্গা ক্ষতিগ্রস্ত: ইউএনএইচসিআর মানবপাচার ও অবৈধ অভিবাসন রোধে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ-ভিয়েতনাম স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ করতে গিয়ে খবর আসে স্বামীর লাশ পড়ে আছে বাসায় কক্সবাজারসহ তিন জেলায় বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত পাহাড় ধসের ঝুঁকিতে পেকুয়ার কয়েক’শ বসতি রামুতে ​শ্রী শ্রী সার্বজনীন দূর্গা মন্দির দখলের অভিযোগ শহীদ জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে প্রবাসী কিংস চট্টগ্রাম চ্যাম্পিয়ন সেন্টমার্টিনে জোয়ারের পানি বৃদ্ধি, নিত্যপণ্যের সংকটের শঙ্কা রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ১০ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ১৫ হাজার- আরসিপি উখিয়ায় জলাবদ্ধ এলাকা পরিদর্শনে ইউএনও, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত ৪৫ আশ্রয়কেন্দ্র ফের পাহাড়ধস : দরিয়ানগরে নারীর মৃত্যু

সাগরে সৃষ্ট লঘুচাপটি এখন স্থল নিম্নচাপ

সাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপ থেকে ঘনীভূত হয়ে এখন স্থল নিম্নচাপে পরিণত হয়েছে।

সোমবার আবহাওয়া অফিসের সর্বশেষ বার্তা অনুসারে,বঙ্গোপসাগরে ঘনীভূত স্থল নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্য বেড়ে গেছে। এ কারণে ওইসব এলাকায় এবং উপকূল ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

ওই বার্তায় আরও উল্লেখ করা হয়, বিরূপ আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গপোসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি জানিয়ে কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারি আবহাওয়াবিদ আব্দুল হান্নান টিটিএনকে বলেন, “স্থল নিম্নচাপটি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকায় অবস্থান করছে।তবে এটি ঘূর্ণিঝড়ে রুপ নেওয়ার সম্ভাবনা নেই”।

“স্থল নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গপোসাগরে বায়ুচাপের আধিক্য বিরাজ করছে। সে কারণে উত্তর বঙ্গপোসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরের ওপর দিয়ে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে,”জানান আব্দুল হান্নান।

ভারী বৃষ্টির বিষয়ে সতর্ক করে মি. হান্নান বলেন,স্থল নিম্নচাপের প্রভাবে আগামী ২৪ ঘন্টা কক্সবাজারে ভারী বৃষ্টি হতে পারে।পাশাপাশি পাহাড় ধস ও জলাবদ্ধতারও আশঙ্কা রয়েছে।

রবিবার আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে লঘুচাপ সৃষ্টির কথা জানানো হয়। সোমবার লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়।পরে আবহাওয়া অফিসের সর্বশেষ বার্তায় সুস্পষ্ট লঘুচাপটি স্থল নিম্নচাপে রুপ নেওয়ার কথা জানানো হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে ঝড়ে ট্রলারডুবি, তিন দিনেও উদ্ধার হননি পটুয়াখালীর ৬ জেলে

সাগরে সৃষ্ট লঘুচাপটি এখন স্থল নিম্নচাপ

আপডেট সময় : ০৮:২৯:০৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫